• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

পালিয়েছে পাচারকারি; সেন্টমার্টিনে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

নিজস্ব প্রতিদেক / ৯১৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

টেকনাফ সেন্টমার্ন্টিনের অদূরে বঙ্গোপসাগর হতে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ জানান, কোস্টগার্ডের একটি টহল দল বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। ট্রলারটি গতিপথ সন্দেহজনক হওয়ায় থামাতে বলা হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে চালিয়ে যেতে থাকে।

“পরে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলে এসে থামিয়ে লোকজন পালিয়ে যায়। কুয়াশা বেশি থাকায় পালিয়ে যাওয়া লোকজনকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।”

এ সংক্রান্তে টেকনাফ কোস্টগার্ড কার্যালয়ে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন