• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

কক্সবাজারে আসলে মামুনুল হককে নিয়ে খেলা হবে- মেয়র মুজিব

নিজস্ব প্রতিদেক / ৪৫৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

বিশেষ প্রতিবেদক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ইন্দনদাতা হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হকের জন্য কক্সবাজারে অপেক্ষা করছেন পৌর মেয়র মুজিবুর রহমান। কক্সবাজারে আসলে এই হেফাজত নেতাকে নিয়ে খেলা হবে বলে ঘোষনা দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। রবিবার বিকাল ৩টায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে কক্সবাজার পৌরসভা চত্বরে কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে আয়োজিত এক বিশাল মানববন্ধনে মেয়র মুজিব এই ঘোষনা দেন।

মানববন্ধন থেকে হেফাজত নেতা মামুনুল হককে কক্সবাজারে নিষিদ্ধ করেছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। মামুনুল হককে প্রতিহত করার ঘোষনা দেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক এডঃ সিরাজুল মোস্তফা।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল কর’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ রণজিত দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাইছারুল হক জুয়েল, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক রাসেদুল হক সোহেল ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডঃ তাপস রক্ষিত, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইউনুচ বাঙ্গালী, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনচারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, যুবলীগ নেতা ডালিম বড়ুয়া, সাহেদ মোঃ এমরান, ইমরুল কায়েস চৌধুরী । এছাড়া জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন