• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ক্যাম্পে ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিদেক / ৭৪৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ টি ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং উনচিপ্রাং ২২নম্বর ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নম্বর ক্যাম্পের বল্ক বি-১ এর বাসিন্দা মো. গুরা মিয়ার ছেলে সৈয়দুল আমিন (৩০), একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে নুর হোসেন (২৫) ও ব্লক সি-৫ এর বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে মো. আইয়াস (২৬)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের উপ পরিদর্শক আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের একটিদল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা যুবককে ২ হাজার ৫২০ টি ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন