• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সিনহা হত্যা: মামলার বৈধতার শুনানি পেছাল

নিজস্ব প্রতিদেক / ৫৭১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় তার বোনের করা মামলা অবৈধ ঘোষণার রিভিশন আবেদনের উপর শুনানির দিন ফের পিছিয়ে আগামী ১৩ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন বলে জানান রিভিশন মামলার বিবাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা। আবেদনকারী পক্ষের আইনজীবী অসুস্থ থাকায় এ দিনধার্য্য থাকলেও শুনানি না করে এ আদেশ দেওয়া হয়।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী।

গত ৪ অক্টোবর লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন এ মামলা বেআইনি ও অবৈধ দাবি করে বাতিলের জন্য রিভিশন আবেদন করেন। এ নিয়ে আদালত আবেদনটির পূর্ণাঙ্গ শুনানির জন্য গত ২০ অক্টোবর এ দিনধার্য্য করেছিলেন।
ওই নির্ধারিত দিনে সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস অসুস্থতা জনিত কারণে উপস্থিত থাকতে না পারায় আদালত ১০ নভেম্বর শুনানির দিন হিসেবে ঘোষণা করেন।

রিভিশন মামলায় বিবাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবীর দায়ের করা রিভিশন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার (১০ নভেম্বর) নির্ধারিত দিন ছিল। আদালতে আবেদনটির বিবাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

তবে রিভিশন আবেদনকারী পক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন আসেননি। তার হার্ট অ্যাটাক হয়েছে, যে কারণে উনি উপস্থিত থাকতে পারেননি।

মোস্তফা আরো বলেন, “যেহেতু রিভিশন আবেদনটির বাদীপক্ষের আইনজীবী উপস্থিত থাকতে পারেননি এবং সময় চেয়েছেন; তাই আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ১৩ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিনধার্য্য করেছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন