• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের শোক

নিজস্ব প্রতিদেক / ৬৯৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ শাহজাহান এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

রোববার বিকালে এক বিবৃতিতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এ শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, জাতির এ বীর সন্তানের মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ গভীর শোকাহত। স্বদেশ বিনির্মাণে তাঁর কীর্তি দেশ ও জাতি প্রজন্মান্তরে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নেতৃবৃন্দ প্রয়াত বীর মৃক্তিযোদ্ধার অবিনশ্বর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন