• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আড়াই ঘণ্টার অভিযানে হাজী সেলিমের ছেলেকে হেফাজতে নিলো র‌্যাব

নিজস্ব প্রতিদেক / ৬৭৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
ইরফান সেলিম (ছবি: সংগৃহীত)

ডেস্ক রিপোর্ট:

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় পুরান ঢাকার (ঢাকা-৭) সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে তার দেহরক্ষীসহ হেফাজতে নিয়েছে র‌্যাব। সোমবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে হাজী সেলিমের বাড়ির সামনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত জানান র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। এর আগে সোমবার দুপুর ১টার দিকে পুরান ঢাকায় হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, ‘অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, র‌্যাবের গোয়েন্দা একটি টিম রয়েছে। এছাড়া র‌্যাব-৩ ও ১০ এর সদস্যরা রয়েছেন।’

র‌্যাব সবসময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সদস্যরা এখনও কাজ করছে। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা প্রবাহের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হচ্ছে।’

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের কারণে এ অভিযান চালানো হলো কিনা- জানতে চাইলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি।
পুরান ঢাকায় হাজী সেলিমের বাসায় র‌্যাবের অভিযান

প্রসঙ্গত, রবিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে হাজী সেলিমের ছেলে ও তার সহযোগীদের বিরুদ্ধে। নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে আজ সোমবার ভোরে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন। মামলার এজাহারে হাজী সেলিমের ছেলে এরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামি করা হয়েছে।

ওয়াসিফ আহমদ এজাহারে অভিযোগ করেন, রবিবার (২৫ অক্টোবর) নীলক্ষেত থেকে বই কিনে মোটরসাইকেলে করে তিনি মোহাম্মদপুরে তার বাসায় ফিরছিলেন। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। ল্যাবএইড হাসপাতালের সামনে তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি গাড়ি। ওয়াসিফ আহমদ মোটরসাইকেল থামিয়ে গাড়িটির গ্লাসে নক করে নিজের পরিচয় দিয়ে ধাক্কা দেওয়ার কারণ জানতে চান। তখন এক ব্যক্তি বের হয়ে তাকে গালিগালাজ করে। তারা গাড়ি নিয়ে কলাবাগানের দিকে যায়। মোটরসাইকেল নিয়ে ওয়াসিফ আহমদও তাদের পেছনে পেছনে যান।

কলাবাগান বাসস্ট্যান্ডে গাড়িটি থামলে ওয়াসিফ তার মোটরসাইকেল নিয়ে গাড়ির সামনে দাঁড়ান। তখন তিন-চার জন লোক গাড়ি থেকে নেমে বলতে থাকে, ‘তোর নৌবাহিনী/সেনাবিহিনী বাইর করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বাইর করতেছি। তোকে আজ মেরেই ফেলবো’−এই কথা বলে তাকে কিলঘুষি দিতে থাকে। পরে ট্রাফিক পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যায়।

পথচারীরা এই দৃশ্য ভিডিও করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ধানমন্ডি থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে গাড়িটি থানায় নিয়ে যায়।

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন