• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বৃষ্টিতে পানির নিচে কক্সবাজার প্রধান সড়ক

নিজস্ব প্রতিদেক / ১১৯১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ছবি- আয়াছুল সিফাত

আয়াছুল সিফাত:

টানা বৃষ্টিতে কক্সবাজার পর্যটন শহর সহ বিভিন্ন স্থান তলিয়ে গেছে। বৃষ্টিতে প্রধান সড়ক ডুবে যাওয়ায় দুর্ভোগ বেড়ে যায়। দীর্ঘ বছর ধরে চলা শহরের জলাবদ্ধতা সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজেও সমাধান মিলেনি।

ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। প্রতিটি সড়ক-উপসড়কের নাজুকতা, ড্রেইন দখল ক্রমান্বয়ে হয়ে আসার ফলে জলাবদ্ধতায় পৌরবাসীর কষ্টের মাত্রা বেড়েছে সীমাহীন।

আগে থেকে শহরের সড়ক-উপসড়কে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। উঠে গেছে কার্পেটিং। বৃষ্টিপাতে অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। রাস্তার ছোট গর্তগুলো মিনি পুকুরে রূপ নিয়েছে। জলাবদ্ধতায় রাস্তার গর্ত বুঝার উপায় নেই।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। শহরের প্রধান সড়কে মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে। ভঙ্গুর সড়কগুলো আরও ভঙ্গুর হয়ে বেহাল দশায় পরিণত হচ্ছে। এর মধ্যে কক্সবাজার শহরের প্রধান সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

শহরের কালুর দোকান, বড়বাজার, বাহারছড়া ,বার্মিজ মার্কেটসহ নানা স্থানে ভারি বর্ষণে দুর্ভোগে পড়ে লোকজন। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এসব স্থানে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে গর্ত হয়ে বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে।

বার্মিজ মার্কেটের ব্যবসায়ী মো আযুব বলেন, বর্ষা আসলে তাদের কষ্টের সীমা থাকে না। রাস্তার পানি দোকানে ঢুকে মালামাল নষ্ট হয়ে যায়। ফলে লোকসান গুণতে হয় ব্যবসায়ীদের। তিনি ড্রেইন দখলমুক্ত ও রাস্তা সংস্কারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন