• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে বাঁধা; যুবদল নেতাসহ আটক-৮

নিজস্ব প্রতিদেক / ৮৯০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সুগন্ধা পয়েন্টে সেই ৫২ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার প্রাথমিক অভিযোগে জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুলসহ আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উচ্ছেদস্থল থেকে তাদের আটক করা হয়েছে। তবে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক না জানালেও বেশ কয়েকজনের ছবি সংগ্রহে রয়েছে।

এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টায় বলেন, এখনো অভিযান চলছে। অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

এদিকে আটকরা হলেন, কক্সবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা দাবীদার সরওয়ার আলম, ব্যবসায়ী জয়নাল ও দালাল কাজলসহ মোট আটজন। তবে বাকি চারজনের নাম পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা সুগন্ধা পয়েন্টস্থ পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে বিকাল ৪ টায় অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ব্যবসায়ী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষে সংবাদকর্মী নুরুল করিম রাসেল, শাহ আলম ও ইকবাল বাহার এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ব্যবসায়ীদের নিক্ষেপ করা ইটপাটকেলে তারা আহত হন।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টার দিকে বুল্ডোজার দিয়ে দোকানপাটগুলো গুড়িয়ে দেয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। তবে বিকাল ৫ টা পর্যন্ত সেখানে উচ্ছেদ অভিযান চলছে। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ছিলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার, কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াসের নেতৃত্বাধীন টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন