• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খরুলিয়ায় সন্ত্রাসী হামলায় ঢাবি শিক্ষার্থী গুরুতর আহত

নিজস্ব প্রতিদেক / ১৪৯০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

শাহীন রাসেল:

কক্সবাজার সদরের খরুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম রাসেল রহমান (২১)। তিনি ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ছাত্র।

রবিবার (১১ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে ঝিলংজার ৯ নং ওয়ার্ডের খরুলিয়া মুন্সিপাড়ার নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে। তিনি একই এলাকার প্রতিবন্ধী হাবিবুর রহমানের ছেলে।

আহত শিক্ষার্থীর মা জাহানারা বেগম জানান, তাদের বাড়ীর পার্শ্ববর্তী মৃত মকবুল মিস্ত্রির পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বসতভিটা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রবিবার দুপুরে বাড়ির উঠানে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যাপারে সামান্য কথা কাটাকাটি হলে পূর্ব শত্রুতার জের ধরে মকবুলের ছেলে মো. ইউনুস, মো. কবির ও মো. শফি তারা সহোদর তিন ভাইসহ একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ঢুকে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

এসময় তাদেরকে বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে বাড়ীতে থাকা ঢাবি শিক্ষার্থী রাসেলকে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে এলাকাবাসী জানান, স্থানীয় মকবুল মিস্ত্রির ৭ ছেলে এলাকার মানুষের ওপর প্রতিনিয়তই অত্যাচার চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, আহত ওই শিক্ষার্থী অত্যন্ত হতদরিদ্র পরিবারের ছেলে। তার বাবা একজন প্রতিবন্ধী। গ্রামবাসীর দেয়া চাঁদার টাকায় ছেলেটি পড়ালেখা করে। তার উপর হামলা ও পরিবারটির সাথে এমন নিষ্ঠুর ঘটনাটি মেনে নেওয়া যায়না। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন