• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

‘ইয়াবাসেবী-বিক্রেতা’ সমাজ ও মসজিদ কমিটির সভাপতি

নিজস্ব প্রতিদেক / ১২৭০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বিশেষ প্রতিবেদক:

এলাকায় নিয়মিত ইয়াবা ট্যাবলেট সেবন করেন। খুচরা মাদক ব্যবসায়ীদের আশ্রয়প্রশয়ও দেন। এসব খুচরা ব্যবসায়ীরা নিয়মিত ইয়াবা যোগান দেন তাকে। রাতভর ইয়াবা সেবন করে দিনভর ঘুমান তিনি। ঘুম থেকে উঠেন বিকালে। এরপর মাদকের খুঁজে এলাকায় চষে বেড়ান। বিক্রি করেন খুচরা ইয়াবাও।

তিনি হলেন কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের পূর্বকলাতলী দক্ষিণ আদর্শগ্রাম সমাজ পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ আদর্শগ্রাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুদ্দিন খালেদ সুমন। এলাকায় তিনি লম্বা সুমন ওরফে গুটি সুমন হিসেবে বেশ পরিচিত। এলাকার প্রায় মানুষ তাকে নিয়ে বিব্রত।

দক্ষিণ আদর্শগ্রাম এলাকার বেশির ভাগ মানুষ রোহিঙ্গা ও স্থানীয় না হওয়ায় সুমনের উপর কথাও বলতে পারে না। তাই তিনি নিজের ক্ষমতার দাপটে সমাজ কমিটি ও মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব নেন। এলাকায় তৈরি করেছেন নিজের মতো সিন্ডিকেটও। তাদের রেখেছেন নিজের সমাজ ও মসজিদ কমিটিতে।

অনুসন্ধানে জানা গেছে, পূর্ব কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকায় বহু বছর ধরে সমাজের দায়িত্বে নিজেকে আকড়ে ধরেছে সুমন। সমাজ কমিটির সভাপতি হওয়ায় সর্দ্দার সুমনের রয়েছে বেশ দাপটও। তবে গত তিনবছর ধরে তার ইয়াবা সেবন ও খুচরা ইয়াবা বিক্রি চলছে প্রকাশ্যে।

এলাকার সবাই জানে সুমন একজন নিয়মিত ইয়াবা সেবনকারী ও খুচরা ব্যবসায়ী। কোনো ধরণের দৃশ্যমান আয় ছাড়া চলছে তার সংসারও। ইয়াবা সেবনের পাশাপাশি জমি বিক্রিতে ও দালান নির্মাণে আদায় করে কমিশনও। এলাকায় যত পাহাড় কাটা হয় সব তার কন্ট্রাকে হয়ে থাকে।

সমাজের কয়েকজন ব্যক্তি জানান, এলাকার সবাই জানে সুমন একজন নিয়মিত ইয়াবা সেবনকারী ও বিক্রয়কারী। একজন মাদক সেবনকারী সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় খুবই লজ্জাজনক ও দু:খজনক। তার কাছে জিম্মি রয়েছে সবাই। কেউ তার উপর কথাও বলতে পারে না।

এমনকি তার আত্মীয় স্বজনও ইয়াবা কারবারে জড়িত রয়েছে। বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়েছিল ইয়াবা লুটের ঘটনায়। পুলিশের অভিযানে সুমনসহ তার আত্মীয়রা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। চিহ্নিত একজন মাদক সেবনকারী সমাজ ও মসজিদের সভাপতি হওয়ায় সম্প্রতি সময়ে অনেকেই মসজিদ পরিচালনা কমিটি থেকে বের হয়েও যান। কমিটি থেকে বের হয়ে পাল্টা কমিটিও করেন।

সমাজ কমিটির এক সদস্য বলেন, মানুষকে বলতে লজ্জা লাগে আমি আদর্শগ্রাম সমাজ ও মসজিদ কমিটির সদস্য। কারণ সবাই জানেন সভাপতি মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা। তার উপর কেউ কথাও বলতে পারে না। তার রয়েছে খুচরা মাদক কারবারির সিন্ডিকেট। এলাকায় বহু মাদকের ঘটনায় সুমন সরাসরি জড়িত।

তার কারণে পুরো সমাজের লোকজন বিব্রত। এমনকি সুমন নিজের ইচ্ছায় দক্ষিণ আদর্শগ্রাম সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা করেছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতানকে। অথচ টিপু সোলতান এসব বিষয়ে তেমন অবগতও নন।

চেয়ারম্যান টিপু সোলতান বলেন, আসলে আমাকে কোথায় উপদেষ্টা রাখা হয়েছে আমি জানি না। আর যদি সমাজের সভাপতি মাদকের সাথে জড়িত থাকে তাহলে এলাকার মানুষ তা বিবেচনা করবে। কারণ এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়ে সমাজ কমিটি ও মসজিদ কমিটির সভাপতি হতে পারে।

এবিষয়ে পূর্ব কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম সমাজ পরিচালনা কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুদ্দিন খালেদ সুমন মুঠোফোনে বলেন, আমি কোন মাদকের সাথে জড়িত নন, আপনি এলাকায় এসে খবর নেন। হয়ত এলাকায় সুবিধা না পেয়ে একটি পক্ষ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পাল্টা কমিটির লোকজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন