• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প: আতঙ্কে এনজিও কর্মীরা

নিজস্ব প্রতিদেক / ৮৯৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

টানা সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রোহিঙ্গা শিবির। প্রতিদিন পড়ছে লাশ। এক সপ্তাহে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় চরম আতঙ্কে রোহিঙ্গা শিবিরে কর্মরত এনজিওকর্মীরা।

জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) দুপুর থেকে কোন কোন এনজিও মাঠে কর্মরত নিজেদের কর্মীদের ফিরিয়ে আসার নির্দেশ দেয়। রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার রাতের ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় স্ব-স্ব এনজিও এই নির্দেশ দেয়। এই পরিস্থিতে দায়িত্বপালন করতে চরম অনিরাপদ বোধ এনজিওকর্মীরা।

বুধবার দুপুর একটার দিকে এনজিও কর্মীরা ক্যাম্প থেকে ফেরত আসতে প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। প্রতেক এনজিও কর্মীকে এই সংক্রান্ত বিশেষ জরুরী বার্তা দেয়া হয়েছে। বিশেষ বার্তা পাওয়ার পরপরই সকল এনজিও কর্মী রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারে ফেরত আসতে শুরু করে।

সূত্রমতে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে ২ জন টেকনাফের হ্নীলা এলাকার স্থানীয় বাসিন্দা। এর আগে গত শুক্র ও শনিবার একই ধরনের সংঘর্ষে আরো ৩ জন নিহত হয়েছিলো।

আইএনজিওতের কর্মরত একজন বলেন, কুতুপালং, লম্বাশিয়া এলাকার ক্যাম্পগুলোতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবারের ঘটনার পর প্রায় ক্যাম্পে এর প্রভাব পড়েছে। রোহিঙ্গাদের মারমুখি অবস্থানের কারণে আমরা অনিরাপদ বোধ করছি। এই অবস্থায় ক্যাম্পে দায়িত্বপালন করা মোটেও সম্ভব নয়।

কুতুপালং এলাকার একজন ফার্মেসী ব্যবসায়ী জানান, রোহিঙ্গা যুবকরা লম্বা দা, ছুরি সহ নানা অস্ত্র দিয়ে সুযোগ বুঝে মহড়া দিচ্ছে। এক গ্রুপের লোকজন আরেক গ্রুপকে খুঁজছে। বিশেষ করে মুন্না গ্রুপের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। কারণ গত কয়েকদিনে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই মুন্না গ্রুপের সদস্য। এই পরিস্থিতির মধ্যে এনজিওকর্মীরা ভয় পাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এনজিওকর্মী তাদের আশঙ্কা কথা জানিয়েছেন। তারা বলেন, ক্যাম্পে এরকম পরিস্থিতি চলতে থাকলে আমরা কাজে যেতে পারবো না। কারণ কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে কেন দায়িত্বপালন করবে। ক্যাম্পের পরিস্থিতি দ্রুত শান্ত করার দাবী জানান।

কক্সবাজার সিভিল সোসাইটিজ এনজিও ফোরাম (সিসিএনএফ) এর কো- চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কিছু কিছু এনজিও নিজেদের কর্মীদের ফিরিয়ে নিয়ে আসছে। কিন্তু ক্যাম্পের পরিস্থিতি এভাবে চলতে দেয়া যায় না। দ্রুত চিরুনি অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনা উচিত। যৌথ বাহিনীর টহল এবং গোয়েন্দা তৎপরতা আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের বাজারগুলোকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে চায় রোহিঙ্গারা। এই বাজারগুলো উচ্ছেদ করতে হবে। অন্যথায় আধিপত্য বিস্তার শেষ হবে না।

রোহিঙ্গা শিবিরে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ভয়েসওয়ার্ল্ডের সাথে কথা বলেছেন কক্সবাজারে সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক মাহিন নেওয়াজ চৌধুরী। তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ, জাতিসংঘ এবং নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে ক্যাম্পে অতি জরুরী সেবাগুলো যেমন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ও পুষ্টি সেবা, পানি ও পয়:নিষ্কাশন এবং জরুরী শিশু সুরক্ষা সেবা আমরা চলমান রেখেছি। সেই সাথে ক্যাম্প কর্তৃপক্ষের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগে মাধ্যমে সাম্প্রতিক অনাকাঙ্খিত পরিস্থিতির উপর নজর রাখছি।

তিনি আরও বলেন, আমরা সকল উন্নয়নকর্মী, স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য জন্য সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছি। চলমান এই পরিস্থিতি সর্ম্পকে নিয়মিত তথ্য সরবরাহ নিশ্চিত করছি যাতে সংশ্লিষ্ট সকলে সচেতন থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন