• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

নিষিদ্ধ পলিথিন বিক্রির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিদেক / ৬৫৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানাসহ সাড়ে ১৩ শত কেজি পলিথিন জব্দ করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর। ৩০ সেপ্টেম্বর বিকেলে টেকনাফ পুরাতন বাস স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহা. আবুল মনসুর ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মইনুল হক এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে টেকনাফ পুরাতন বাস স্টেশন এলাকার হৃদয়কে ৫ হাজার, মৌলভী মো. ফারুককে ১০ হাজার, উত্তম পালকে ৫ হাজার, আবুল কাশেমকে ১০ হাজার ও মন্টু দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫ টি দোকান থেকে ১ হাজার ৩৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদা উপস্থিত বলেন, আমরা পরিবেশ রক্ষায় নিয়মিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান পরিচালিত করে যাচ্ছি।

এবার টেকনাফ উপজেলায়ও সাড়ে ১৩শত কেজি পলিথিন ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পলিথিন পরবর্তীতে কেটে ব্যবহার অনুপযোগি করে গুদামজাত করা হয়ে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন