• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মহেশখালী-কক্সবাজার নৌপথে সেতুর দাবীতে ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিদেক / ৭১২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

মহেশখালী-কক্সবাজার নৌপথে সেতু চাই দাবিতে মহেশখালীতে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উন্নয়ন পরিষদ ও সেতু চাই আন্দোলন মহেশখালীর যৌথ উদ্দ্যেগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মহেশখালী উপজেলা পরিষদ সংলগ্ন ঐতিহাসিক বটতলা হতে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে। মৌন মিছিলত্তোর মানববন্ধন ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হয়।

মহেশখালী উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহেশখালী পৌরসভার সাবেক প্রশাসক এম আজিজুর রহমান বিএ, প্রধান বক্তার বক্তব্য রাখেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও সেতু চাই আন্দোলন মহেশখালীর টিম লিডার মাহাবুব রোকন, মহেশখালী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ান।

মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ এর সঞ্চালনায় এই সময় আরো বক্তব্য রাখেন বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামশুল আলম, মহেশখালী দুর্নীতির দমন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ড: মোহাম্মদ ফিরোজ খাঁন, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, বর্ষিয়ান রাজনীতিবিদ ও মহেশখালী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দে, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক প্রভাষক এহসানুল করিম ও সাংবাদিক জয়নাল আবেদীন । এছাড়াও মহেশখালীর বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন, মহেশখালীর সাড়ে ৪ লক্ষ মানুষের প্রাণের দাবি মহেশখালী-কক্সবাজার নৌপথে একটি সেতু নিমার্ণ। এছাড়া মহেশখালী-কক্সবাজার পারাপারে নিরাপদভাবে চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন দাবি দাওয়া উত্তাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন