• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে : মাহবুব উদ্দিন

নিজস্ব প্রতিদেক / ৬৮৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে জানিয়ে দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ম্যাডাম নিজে খেতে পারছেন না। তার বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন।আশা করি, সরকার এ বিষয়ে আরও মানবিক হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বাসার সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ম্যাডামের শরীরের অবস্থা ভালো না। দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হাঁটতে কষ্ট হচ্ছে। একা একা হাঁটতে পারেন না। কারো সাপোর্টে হাঁটতে হয়। তিনি খেতেও পারছেন না। এ অবস্থায় আশা করছি, সরকার স্বল্প সময়ের জন্য তাকে বিদেশে যেতে দেবে। বিদেশে যেতে পারবেন না এ শর্ত না দিলে ভালো হতো।

গত ২৫ মার্চ করোনা সংকটের মধ্যে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি পান কারাবন্দি খালেদা জিয়া। মুক্তির পর গুলশানে নিজ বাসা ফিরোজায় ওঠেন। গত ছয় মাস তিনি সেখানেই অবস্থান করছেন।

গত ৩ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে আরও ছয় মাস সাজা স্থগিত করেছে সরকার। ফলে আপাতত কারাগারে যেতে হচ্ছে না সাবেক এ প্রধানমন্ত্রীকে। তবে তার মুক্তিতে দু’টি শর্ত জুড়ে দিয়েছে সরকার। তাকে নিজ বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এ কারণে তিনি বিদেশে চিকিৎসা নিতে যেতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন