• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ছাত্রলীগ নেতার রগ কেটে দিয়েছে শিবির

নিজস্ব প্রতিদেক / ৪৬৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসী হামলার শিকার হয়েছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তাকে ব্যাপক মারধর করা হয়েছে। তাকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনার জন্য শিবিরকে দায়ী করছে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মইন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে কলেজসংলগ্ন এলাকায় শিবির নেতা তারেক আজিজ এর নেতৃত্বের একদল ক্যাডার সাখাওয়াতের উপর সশস্ত্র হামলা চালায়। শিবিরের সন্ত্রাসীরা সাখাওয়াতের দুই হাতের কব্জি ছিদ্র করে ফেলেছে। পায়ের হাঁটুর নিচে এবং বুকে ছুরিকাঘাত করেছে। লোহার রড দিয়ে বেদড়ক পিটিয়েছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, কলেজসংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। শিবির নেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি। যার মধ্যে একটি বাদী সাখাওয়াত নিজেই। পুলিশের বদলীর সুযোগকে কাজে লাগিয়ে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন