• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

ধর্ষণ মামলায় গ্রেফতার ভিপি নুর

নিজস্ব প্রতিদেক / ৫৬৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর লালবাগ থানায় এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে গ্রেফতার করেছে পুলিশ। মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল করার সময় নুরসহ আরো ছয়জনকে আটক করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শাহবাগে বিক্ষোভ করার সময় তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, নুরসহ কয়েকজন মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছিলেন। এসময় তাদের মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় ভিপি নুরসহ সাতজনকে আটক করা হয়েছে। নুরে বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণ মামলা তো আছেই, সঙ্গে পুলিশের ওপর হামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছে।

এরআগে সোমবার ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

মামলার অন্য আসামিরা হলেন- হাসান আল-মামুন (১৮), নাজমুল হাসান সোহাগ (১৮), সাইফুল ইসলাম (১৮), নাজমুল হুদা (২৫) ও আব্দুল্লাহ হিল কাফি (২৩)।

সূত্র: বাংলানিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন