• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ছোট ভাইয়ের প্রাণ কেড়ে নিল বড় ভাই

নিজস্ব প্রতিদেক / ৫৩৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘাতক ভাইকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান (২৭) মৃত নুরুল কবিরের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জায়গা-জমি কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই রিপন (৪২) আচমকা কিরিচ দা নিয়ে ছুটে এসে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত তাদেরও খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন