• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

‘২০২২ সালে ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে’

নিজস্ব প্রতিদেক / ৬০৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

এম.এ আজিজ রাসেল:

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের কাজ প্রায় শেষ পর্যায়ে। সামান্য জটিলতা শেষে বাকিদেরও ক্ষতিপূরণ দেয়া হবে শিগগিরই।

এ জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। এরপর থেকে পুরোদমে রেলপথ নির্মাণের কাজ চলবে। যথাসময়ে কাজ শেষ হলে আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে। এই লক্ষ্যে কাজ করছে সরকার।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন আরও বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ শেষ হলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র। যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। অর্থনৈতিক ক্ষেত্রে যুগান্তরি বিপ্লব ঘটবে। পর্যটক বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষ যাতায়াত সুবিধা ভোগ করতে পারবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেনসহ সংশ্লিষ্ট করর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় রেলওয়ের উর্ধতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমিঅধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন