• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ভাসানচর পরিদর্শন শেষে ক্যাম্পে ফিরেছে ৪০ রোহিঙ্গা নেতা

নিজস্ব প্রতিদেক / ৪০৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

ভাসানচর ঘুরে রোহিঙ্গা শিবিরে ফিরে এসেছে ৪০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দল। সেখানের পরিবেশ বসবাসের উপযোগী কি না, তা দেখা শেষে গতকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়া-টেকনাফে স্ব স্ব শরাণার্থী শিবিরে ফিরছেন তারা।

পরে নিজ নিজ কমিউনিটির কাছে ভাসানচরে তৈরি করা আবাসন ব্যবস্থাপনাগুলো তুলে ধরবেন এবং অন্তত প্রতি ক্যাম্প থেকে কিছু কিছু রোহিঙ্গা পরিবার যাতে ভাসানচরে যেতে রাজি হয় সেটি বোঝানোর চেষ্টা চালাবেন।

সোমবার দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভাসানচরে গরু, ছাগল, মুরগীর খামার ঘুরে দেখেছি। তাছাড়া ভাসানচরের চারপাশের বাঁধে হেঁটে দেখেছি। সব মিলিয়ে দুই দিন ভাসানচরে ঘুরে দেখে মনে হল, সেখানে রোহিঙ্গাদের জন্য সরকারের গড়ে তোলা অবকাঠামোগুলো মজবুত ও সুন্দর। এখানে পরিদর্শনে এসে এগুলো আমাদের পছন্দ হয়েছে।
মঙ্গলবার রেড ক্রীসেন্ট সোসাইটির ট্রানজিট ক্যাম্পে জড়ো হওয়া ৪০ রোহিঙ্গা নেতার সাথে ভাসানচরের বিষয়ে জানতে চাওয়া হলে তারা এসব তথ্য গণমাধ্যমকে জানান।

সরকার ঘিঞ্জি শরণার্থী শিবির থেকে কমপক্ষে এক লাখ রোহিঙ্গাকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ওই দ্বীপে পাঠানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেয়

এজন্য রোহিঙ্গা নেতাদের একটি দলকে সেনাবাহিনীর মধ্যস্থতায় গত শনিবার টেকনাফ থেকে ভাসানচরে নিয়ে আসা হয়। প্রতিনিধি দলটি চট্টগ্রাম হয়ে শনিবার বিকেল ৫টার দিকে ভাসানচরে পৌঁছায়। এসময় তাদের সঙ্গে নৌবাহিনী, পুলিশসহ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন