প্রেস বিজ্ঞপ্তি:
দেশ ও নগরের পরিবেশ কে দেশ সবুজময় করতে, ‘বৃক্ষ নিধন আর নয় দেশকে করি বৃক্ষময়’ এ স্লোগানকে সামনে রেখে, সামাজিক সংগঠন টিম ইলেভেন কক্সবাজার” উদ্যোগে ২৩ আগষ্ট রোববার বিকেল ৪ ঘটিকায় কক্সবাজার শহীদ মিনার চত্বরে বৃহৎ এক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
এতে বৃক্ষরোপণের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী সংগঠন, মাদ্রাসা, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে ভৈষজ ও ফলজ চারা বিতরণ করা হয়।
বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচীর প্রধান সমন্বয়ক ইরফান উপস্থিত সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘সবুজময় পরিবেশের প্রতি অবহেলা, অব্যবস্থাপনা ও বিষাক্ত গ্যাসের কবলে বাতাস হয়ে উঠেছে ভারী এবং প্রাণীর জীবনকে করে তুলছে দুর্বিষহ। সেহেতু বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতি রক্ষায় ও পরিবেশের সবুজময় ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ” অপরিসীম। মানব জীবন, পরিবেশকে সুন্দর শ্যামলময়, স্বাস্থ্যসম্মত ও প্রশান্তিময় করার জন্য উপযুক্ত প্রজাতির বৃক্ষরোপণ ও বিতরণে সকলকে এগিয়ে আসার আহ্বান করছি।
উক্ত কর্মসূচিতে আপনারা উপস্থিত হয়ে আমাদের যে অনুপ্রেরণা জুগিয়েছেন সত্যি আমরা বিমোহিত ও কৃতজ্ঞ। বিশেষ করে বরাবরের মতই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ‘টিম ইলেভেন কক্সবাজার’ প্রধান উপদেষ্টা ইমতিয়াজ আবিরের প্রতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম ইলেভেনের প্রধান উপদেষ্টা ইমতিয়াজ আবির, সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক নূর আবছার, দপ্তর সম্পাদক আলমগীর চৌধুরী, অর্থ সম্পাদক ইব্রাহিম বাবু, সদস্য : শাকিল, ইমাজ উদ্দিন বাবু, মাহাবুব মিরু, ইসলাম আরফাত।