• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

গণধোলাইয়ের পর পুলিশ হেফাজতে ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিদেক / ১৯৯২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের খরুলিয়া বাজার এলাকায় খুচরা ইয়াবা বিক্রির সময় গণধোলাইয়ে আহত মাদক ব্যবসায়ী নবী হোসেন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো: শাহাজান কবির। তিনি বলেন, নিহত নবী হোসেনের ভাই আলী হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর জিআর ৬৫৭/২০।

এর মধ্যে মাত্র কয়েকজন ছাড়া বাকীরা নিরহ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আবার অনেকে ঘটনার দিন এলাকায় পর্যন্ত না থাকা লোকজনকে ওই মামলায় আসামী করায় স্থানীয়দের মাঝে উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মিথ্যা অভিযোগ এনে জনপ্রতিনিধিসহ নিরহ ব্যাক্তিদের হয়রানির চেষ্টা করা হচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। একদল দুষ্কৃতিকারী উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা করছেন। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং হতবাক। অবিলম্বে এইসব নিরহ মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেছেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে খরুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ইয়াবা বিক্রি করার সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে ওই ইয়াবা ব্যবসায়ীকে আটক করার চেষ্টা করলে সে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার ধারালো অস্ত্রের আঘাতে উপস্থিত টমটম চালক সাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন। পরে তাকে ধাওয়া করে গণধোলাই দেয় উত্তেজিত জনতা।

এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র (ছুরি) নগদ ১ লাখ আটাশ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় ওই ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে অসুস্থবোধ করলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৯ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন