• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৩৫২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের খরুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ইয়াবা বিক্রির সময় গণধোলাইয়ে আহত নবী হোসেন (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নবী হোসেন বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দু শক্কুরের ছেলে।

এর আগে সোমবার দুপুরে খরুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ইয়াবা বিক্রি করার সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাকে আটক করার চেষ্টা করলে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার ধারালো অস্ত্রের আঘাতে উপস্থিত টমটম চালক সাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন। পরে তাকে ধাওয়া করে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র (ছুরি) নগদ ১ লাখ আটাশ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সদর থানা পুলিশকে খবর দেয়। সদর থানার এস আই অঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম অহত ওই ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: শাহাজান কবির বলেন, এক ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে আটক করে রাখার খবর পাই। পুলিশ ওই ইয়াবা ব্যবসায়ীকে আহতবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। সকালে সে অসুস্থবোধ করলে সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরোও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানায় তার বিরুদ্ধে আরোও দুটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন