• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ভূয়া আইনজীবী ফজলির বিরুদ্ধে আইনজীবী সমিতিতে অভিযোগ

নিজস্ব প্রতিদেক / ১০৭৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আইনজীবি পরিচয়দানকারী উখিয়ার সোনার পাড়ার মৃত মকতুল হোসেন প্রকশ লাল মতুর পুত্র আবু ছৈয়দ ফজলি প্রকাশ মলই ফজলির বিরুদ্ধে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার কাউসার নামের এক লোক একটি মামলায় জামিন করার নাম দিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে মর্মে কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সম্পাদক বরাবারে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী কাউসার অভিযোগ দিয়ে বলেন, আবু ছৈয়দ ফজলি প্রকাশ মলই ফজলি নামের এই লোক নিজেকে একজন দক্ষ উকিল পরিচয় দিয়ে আমার বন্ধুর সম্পর্কের সূত্রে কক্সবাজার সদর থানার মামলায় আটক হওয়া আমার মামার জামিন বিষয়ে ৫০ হাজার টাকা গ্রহণ করেন প্রায় একসপ্তাহ কাছাকাছি। পরবর্তীতে তাকে জামিনে মুক্ত না করে ওই ফজলি উল্টো টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।

তার এমন প্রতারণার বিষয়ে আমরা জানতে পেরে কক্সবাজার আইনজীবী সমিতি বরাবরে প্রতিকার চেয়ে একটি দরখাস্ত দিয়েছি। আশাকরি আমরা তার সুষ্ঠু সমাধান পাব।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কর্তৃক গঠিত ভিজিলান্স টিম টাউট দালাল নির্মূল কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ ফায়সাল বলেন, কক্সবাজার আদালত প্রাঙ্গনে এরকম আইনজীবী পরিচয় দিয়ে অসংখ্য টাউট দালাল রয়েছে। যাদের হাতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। প্রতারক ফজলির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই প্রতারককে টাউট আইনে পুলিশের হাতে সোপর্দ করা হবে।

এদিকে ফজলির বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা চেষ্টা, চাঁদাবাজি, প্রতারণাসহ একাধিক মামলা এবং বিভিন্ন বিষয়ে ১৫টির বেশি অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি জানতে আবু ছৈয়দ ফজলির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে নামের লোক অভিযোগ করেছে এই নামে কাউকে চিনি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন