• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সিনহা নিহতের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই- ইলিয়াস কোবরা

নিজস্ব প্রতিদেক / ৭৩৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক

পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় অভিনেতা ইলিয়াস কোবরা’র সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। সোমবার (১০ আগষ্ট) বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন তিনি এই দাবি করেন।

সাংবাদিকদের তিনি বলেন, “আমার ব্যক্তিগত কোন বাগান বাড়ি নেই। ঘটনার দিন ওসি প্রদীপ বা এসআই লিয়াকতের মোবাইলে এসএমএস দিইনি। তবে লিয়াকত কে কল দিয়েছিলাম। কারণ আমার এলাকা টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়ায় একজন ব্যক্তি মিয়ানমারের লগো সম্বলিত একটি বস্তা রাস্তায় কুঁড়িয়ে পাই। এ বিষয়ে আমি বাহারছড়ার পুলিশ ফাঁড়ির আইসি এসআই লিয়াকত কে কল দিই। এসআই লিয়াকত বস্তাটি টেকনাফ থানায় নিয়ে যান। ওই সময় বস্তা কুঁড়িয়ে পাওয়া ব্যক্তিকেও নিয়ে যায় পুলিশ। তাই আমি ওই ব্যক্তির খবর নেয়ার জন্য এসআই লিয়াকত ও টেকনাফ থানার এসআই নাজিমকে মোবাইলে কল দিয়েছিলাম। কিন্তু এসআই লিয়াকত আমার কলের উত্তর দেননি”।

তিনি বলেন, “মূলত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা বিষয়টি খুবই দুঃখজনক। এ নিয়ে আমি নিজেই মর্মাহত। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম। পবিত্র ঈদুল আযহার দিন (১ আগষ্ট) আমি বিষয়টি জানতে পারি। আমার সাথে মেজর সিনহার কখনও পরিচয় ছিলনা। ঘটনার পর গণমাধ্যমের মাধ্যমে আমি তার পরিচয় জানি। কিন্তু একটি জাতীয় পত্রিকার অনলাইনে আমাকে জড়িয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট ও ভূঁয়া। এই সংবাদে আমার মানহানি হয়েছে”। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, এটির কোন সত্যতা নেই। আমি ওই গণমাধ্যমের বিরুদ্ধে আমাকে নিয়ে অপপ্রচার চালানোর দায়ে আইনগত ব্যবস্থা নিব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন”।

অভিনেতা ইলিয়াস কোবরা আরও বলেন, “১৯৭৬ সাল থেকে আমি ঢাকায় বসবাস করছি। আমার প্রথম পেশা ছিল মার্শাল আর্ট। জাতীয়ভাবে আমি মার্শাল আর্ট ইভেন্টে যোগ দিতে বিভিন্ন দেশে গিয়েছি। পরবর্তীতে আমি একজন অভিনেতা হিসেবে চলচিত্রে প্রবেশ করি। কক্সবাজারের একমাত্র আমিই দীর্ঘ ৪০ বছর ধরে চলচিত্র জগতে সুনামের সাথে অভিনয় করছি। গত দেড় বছর ধরে এলাকায় আমি নিয়মিত আসছি। ইতোমধ্যে আমার এলাকা নোয়াখালী পাড়ায় আমি ২টি স্কুল ও ১টি মসজিদ গড়ে তুলেছি। এছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছি। এলাকার মাদক নির্মূল কমিটির সভাপতি হিসেবে কাজ করছি। মসজিদ নিয়ে কাজ করতে গিয়ে ফরিদ নামে এক ব্যক্তি সাথে দ্বন্দ্ব হয়। ওই ব্যক্তি মসজিদের জায়গা নিজের দাবি করেন। পরবর্তীতে পিবিআই তদন্ত করে ফরিদের দাবি মিথ্যা প্রমাণিত হয়। এ জন্য তিনি জেলও খেটেছেন। এছাড়া এলাকা জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে অনেক শত্রু সৃষ্টি হয়ে পারে। আমাকে নিয়ে ওই কুচক্রী মহলের ষড়যন্ত্র হতেও পারে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত আলী, ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন

৬ আগস্ট বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। মামলার শুনানিতে র‌্যাবের পক্ষে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত লিয়াকত, প্রদীপ ও নন্দ দুলাল রক্ষিতকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাকি চারজনকে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। অন্য দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বাদির আবেদনের প্রেক্ষিতে র‌্যাবকে মামলাটির তদন্তভার দেয়া হয়। ৭ কর্মদিবসের মধ্যে তারা আদালতে প্রতিবেদন জমা দিবে।

ঘটনা তদন্তে গত ২ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমানকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্ত্বা বিভাগ। ৪ আগষ্ট থেকে তদন্ত শুরু হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন