• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

খরুলিয়ায় মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও নগদ টাকাসহ ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিদেক / ৬৮৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের খরুলিয়ায় দিনে দুপুরে ইয়াবা বিক্রি করার সময় বাংলাবাজারের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন (৩৮) কে নগদ টাকা ও ইয়াবাসহ আটক করে স্থানীয় জনতা। পরে সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১০ আগষ্ট) দুপুরে খরুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ইয়াবা বিক্রি করছিলেন ওই মাদক ব্যবসায়ী। টের পেয়ে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে নগদ ১ লাখ আটাশ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবাসহ তাকে আটক করে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। পরে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শরিফ উদ্দিন এসে বিকেলে সদর মডেল থানা পুলিশে হাতে ইয়াবা ও নগদ টাকাসহ তুলে দেয়।
কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দু শক্কুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, দুপুরের দিকে হঠাৎ জানতে পারি এলাকার এক মাদক ব্যবসায়ীকে আটক করে রাখে স্থানীয় জনতা। পরে আমি এসে পুলিশে খবর দিই। এসময় ওই মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে আমাকেসহ স্থানীয় উপস্থিত লোকজকে আঘাত করার চেষ্টা করে পালিয়ে যায়। তখন তার ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় টমটম চালক সাহাব উদ্দিন আহত হন। পরে তাকে ধাওয়া করে আটক করি এবং পুলিশের হাতে সোপর্দ করি। 
সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: শাহাজান কবির বলেন, এ ঘটনায় রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। তার বিরুদ্ধে থানায় আরোও দুটি মামলা রয়েছে। মাদকের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন