• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সাংবাদিক সৈয়দুল কাদের কালারমারছড়া শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোনীত

নিজস্ব প্রতিদেক / ৪১৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

মহেশখালীর কালারমারছড়া শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দুল কাদের। মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ৯ আগষ্ট প্রেরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

তিনি দৈনিক ভোরের কাগজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার’ সিনিয়র প্রতিবেদক। এছাড়া তিনি কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য। আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি’র প্রেস সহকারি হিসাবেও দায়িত্ব পালন করছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্তাভাজন পরিচ্ছন্ন সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক’র নেতৃত্বে মহেশখালী-কুতুবদিয়ার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের ধারায় শামিল রেখে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য।

মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও মাদ্রাসা সুপার, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন