• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

কক্সবাজার শহরের ৬টি কোরবানী পশুর হাটের উদ্বোধন মঙ্গলবার

নিজস্ব প্রতিদেক / ৫৮২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

ফরিদ মোহাম্মদ:

এবার শহরের অভ্যন্তরে বসছে ৬টি কোরবানীর হাট। হাটগুলো হলো ঐতিহ্যবাহী খুরুশকুল রাস্তার মাথা, পিটিস্কুল, গোলচত্ত্বর মাঠ, শিশু পার্ক, কুতুবদিয়া পাড়া মাঠ ও হোটেল মোটেল জোনের মাঠ।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গরু ও ক্রেতাদের সুবিধার্থে লাগানো হয়েছে নান্দনিক সামিয়ানা। রাতের হাটগুলোতে ২৪ ঘন্টা বেচাকেনা চলবে। আগামী মঙ্গলবার খুরুশকুল রাস্তার মাথা বাজারের উদ্বোধনের মধ্য দিয়ে বিকিনিকি শুরু হবে।

উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

ইজারাদার সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতাকে মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।

এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বয়স্ক ও শিশুদের পশুর হাটে না আসতে অনুরোধ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, এবার কক্সবাজার জেলায় কোরবানি পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের মাক্স ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। পশুর হাটে ৭ ফুট দূরত্ব বজায় রেখে গরু দাঁড় করাতে হবে।

ক্রেতাদেরও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নে পশুর হাটগুলোতে সার্বক্ষণিক জেলা প্রশাসনের বিশেষ টিম কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন