• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শহরের বড়ুয়া পাড়ায় রাস্তার কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার

নিজস্ব প্রতিদেক / ৬১৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

রিয়াদ রহমান:

কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডে বড়ুয়া পাড়ায় রাস্তার কাজ ফেলে উধাও লাপাত্তা হয়ে গেছে নাছির নামে এক ঠিকাদার। দীর্ঘ দুই বছর ধরে নাজুক কাঁচা কর্দমাক্ত রাস্তায় চলাচল করছে মানুষ। বৃষ্টি হলে ওই রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়। এ নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত দুই বছর আগে রাস্তাটি সংস্কারে জন্য কক্সবাজার পৌরসভা টেন্ডার আহবান করে। শর্ত সাপেক্ষে রাস্তার কাজ পায় নাছির নামে এক ঠিকাদার। ওই সময় তার তত্ত্বাবধানে রাস্তার দুই পাশের ডেইনের দেয়াল দেয়া হয়। তারপর থেকে রাস্তার কাজ আর শুরু হয়নি। অযত্নে অবহেলায় বর্তমানে রাস্তার বেহালদশা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বালির বস্তা দিয়ে চলাচল করছে। বৃষ্টি হলে কষ্ট বেড়ে যায় এলাকাবাসীর। কাঁদার সাথে যোগ হয় নালার নোংরা পানি। অস্বস্তিকর পরিবেশে কোনভাবেই কাটছে ওইখানে বসবাসকারীদের দিন।

মিথন বড়ুয়া বলেন, দুইবার নির্বাচিত হওয়ার পরও কাউন্সিলর রাস্তাটি নির্মাণে কোন উদ্যোগ নেয়নি। তাকে বলা হলে শুনিয়ে যায় আশ্বাসের বাণী। বৃষ্টিতে কাঁদা জমে চলাফেরা দায় হয়ে পড়েছে। ব্যক্তিগতভাবে ১৬ হাজার টাকা খরচ করে আপাতত বালির বস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

সুমির বড়ুয়া নামের আরেক এলাকাবাসী জানান, সড়কের দুই পাশে দেয়াল দেয়া হলেও ড্রেইন নেই। সার্বক্ষণিক এখানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার কারণে হাজারো মানুষ কষ্ট নিয়েই দিনাতিপাত করছে।

এ ব্যাপারে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু জানান, রাস্তাটির কাজ শেষ করতে ঠিকাদারকে বার বার তাগিদ দিচ্ছি। বর্ষা মৌসুম শেষে কাজ শুরু করা হবে বলে জানান ঠিকাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন