• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

২৯ বছর ঘরহারা শহীদুল এখন ফ্ল্যাটের মালিক

নিজস্ব প্রতিদেক / ১২৪৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
আশ্রয়ণ প্রকল্পে ফ্ল্যাট পেয়েছেন শহীদুল ইসলাম।

ফরিদ মোহাম্মদ ও ফয়সাল রহমান:

১৯৯১ সালের প্রলংকারী ঘূর্ণিঝড়ে ঘর হারান শহীদুল ইসলাম। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। ঘুর্ণিঝড়ের ঘর হারিয়ে আশ্রয়ের জন্য দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে চলে আসেন কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায়।

সেই থেকে অস্থায়ী কুঁড়ে ঘরে কোনরকম দিন অতিবাহিত করে আসছিলেন। সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা শহীদুলের পক্ষে নিজস্ব বাড়ির মালিক হওয়া ছিল আকাশ-কুসুম ব্যাপার। সেই শহীদুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এখন ফ্ল্যাটের মালিক।

শহীদুল এখন বেশ খুশি। এতোদিন ছিলেন ভবঘুরে। আশ্রয়ণ প্রকল্পের ‘সাম্পান’ ভবনে এখন থেকে তিনি স্থায়ীভাবে বসবাস করবেন।

শহীদুল জানায়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড় তার সবকিছু কেড়ে নিয়েছে। তারপর থেকে তিনি পরিবারের ৫ সদস্য নিয়ে শহরের কুতুবদিয়াপাড়ায় চলে আসেন। সাগরে মাছ ধরে সংসার চলে তার। প্রধানমন্ত্রীর মহানুভবতায় এখন থেকে নিজের ফ্ল্যাটেই থাকবেন।

শহীদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ভাঙা একটি বাড়িতে গাদাগাদি করে থাকছেন তারা। একটু বাতাস বইলেই উড়ে যায় ঘরের টিন। প্রতিমাসে ওই নাজুক বাড়ি সংস্কার করতে করতে ক্লান্ত থাকতে হয়। যে কোন দুর্যোগ আসলে মালামাল গুটিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। তবে এখন সংস্কার বা ঘর ভাঙার টেনশন নেই। আরামে কাটবে বাকি জীবন। সন্তাদের জন্যও পেলাম শান্তির নীড়।

তিনি আরও বলেন, সরকারিভাবে পাকা ভবনে আধুনিক সুযোগ সুবিধায় ফ্ল্যাট পাবো কখনো ভাবিনি। প্রধানমন্ত্রীর আন্তরিক এই উদ্যোগ জলবায়ু উদ্বাস্তুদের জন্য নতুন ঠিকানা হয়েছে।

কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, বিমানবন্দর সম্প্রসারণের লক্ষ্যে ৬৮২ একর খাস জমি বিমানবন্দরের জন্য বরাদ্দ সহকারে খতিয়ান চূড়ান্ত করা হয়েছে। ওই খতিয়ানে যাদের ঘরবাড়ি পড়েছে তাদের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করা হবে।
ওখানে প্রায় ৪৪০৯ পরিবারের লোকজনকে পুনর্বাসন করা হবে। দীর্ঘদিন অবহেলিত থাকার পর প্রধানমন্ত্রীর আন্তরিকতায় স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই হচ্ছে উপকূলে নানা দুর্যোগের সাথে লড়াই করা মানুষগুলোর।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পে ১৪৯ টি ভন নির্মাণ করা হবে। এরমধ্যে প্রস্তুত হয়েছে ২০টি। ২০ টি ভবনে ৬০০ ফ্ল্যাটে ৬০০ পরিবার উঠবে। বাকিগুলো পর্যায়ক্রমে চলমান থাকবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২৩ জুলাই) কক্সবাজারে বৃহৎ আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানের মাধ্যমেই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় কক্সবাজার সদরের খুরুশকুলে নির্মিত ২০টি ভবন উপকারভোগীদের মাঝে বিতরণের কাজ শুরু হয়েছে।

প্রথমে ১৯ জন উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয় বসতঘরের চাবি।

বাংলাদেশ সময় ১৫০৭ ঘণ্টা, ২৩ জুলাই ২০২০

এফএম/এফআর/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন