নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ কেন্দ্রীয় জরুরি তহবিল- সার্ফ, বাংলাদেশে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় কর্মরত তিনটি জাতীয় এনজিও (ব্র্যাক, ফ্রেন্ডশিপ, রিচিং পিপল ইন নিড) এবং দুটি আন্তর্জাতিক এনজিও (সেইভ দ্যা চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশন)-কে ৩০ লক্ষ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। প্রতিটি সংস্থার জন্য বরাদ্দকৃত অনুদানের পরিমান ১লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার থেকে ৮ লক্ষ ৪৫ হাজার মার্কিন ডলারের মধ্যে। উদ্যোগটি স্বাস্থ্য এবং পানি, স্যানিটেশন ও হাইজিন সেক্টরের অত্যন্ত প্রয়োজনীয় সমস্যাগুলি সমাধানে সহযোগিতা করবে।
২১ জুলাই জাতিসংঘ কেন্দ্রীয় জরুরি তহবিল – সার্ফ রোহিঙ্গা শিবিরে করোনা মোকাবেলায় এ অর্থ বরাদ্দ দেয়।
সার্ফ তহবিল কক্সবাজার সদরে একটি নতুন ২০০ শয্যাবিশিষ্ট কোভিড১৯ গুরুতর তীব্র শ্বাস-প্রশ্বাস সংক্রমণ (এসএআরআই) আইসোলেশন চিকিৎসা কেন্দ্র (আইটিসি) স্থাপনের পাশাপাশি, রোহিঙ্গা শরণার্থীদের কাছাকাছি উখিয়া উপজেলায় এসএআরআই-আইটিসি কেন্দ্রসমূহ সচল রাখতে সহায়তা করবে। কক্সবাজার জেলায় কোভিড১৯ মহামারীর প্রভাব কমিয়ে আনতে এবং শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন বাঁচাতে এসএআরআই-আইটিসি বিশেষভাবে প্রয়োজন। কক্সবাজার জেলায় সরকারী ভাবে পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিন ব্যবস্থার উন্নয়নে এই তহবিল সহায়ক ভূমকা রাখবে। একই সঙ্গে অতিরিক্ত হ্যান্ডওয়াশিং-স্টেশন স্থাপন, সাবান ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে কোভিড১৯ এর বিস্তার কমাতে সাহায্য করবে।
কোভিড১৯ মোকাবেলায়, সার্ফের ২ কোটি ৫০ লক্ষ্ মার্কিন ডলার বৈশ্বিক তহবিলের মধ্যে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই অর্থ- সম্মুখসারী থেকে কর্মরত এনজিওগুলোর জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। যারা মানবিক সাড়াদানে জীবনরক্ষাকারী স্বাস্থ্য, পানি, স্যানিটেশন এবং হাইজিন সেক্টরের কাজ করছেন, বিশেষ করে তাদের জন্য একটি ভিন্নধর্মী উদ্ভাবনী উদ্যোগ; যা কোভিড১৯ মোকাবেলায় বৈশ্বিক সাড়াদান পরিকল্পনায় স্থান পেয়েছে। এই ব্যতিক্রমী বহু-দেশীয় বরাদ্দটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রশাসনিক সহযোগিতায় জাতীয় পর্যায়ের এনজিগুলোর মধ্যমে বাস্তবায়িত হবে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছাকাছি থেকে কাজ করা সংস্থাগুলোকে সহযোগিতার মাধ্যমে তহবিলটি সরাসরিভাবে কার্যকর মানবিক সহায়তা প্রদানে ভূমিকা রাখবে ।
সার্ফ সেক্রেটারিয়েটের দিকনির্দেশনা অনুযায়ী এনজিওগুলোর প্রযুক্তিগত দক্ষতা, বাস্তবায়ন সক্ষমতা, কর্মএলাকা এবং কোভিড১৯ পরিস্থিতি বিবেচনায় সংযোযিত যৌথ মানবিক সাড়াদান পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি কমিটির মাধ্যমে বাছাই করা হয়েছে। তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে তহবিলটি সরবরাহ করা হয় এবং দ্রুততম সময়ে বরাদ্দ নিশ্চিত করতে, প্রক্রিয়াটি জরুরি ভিত্তিতে বাস্তাবায়ন করতে হয়েছে। বাছাই প্রক্রিয়ায় জেন্ডার এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপরোক্ত মানদন্ডের পাশাপাশি গ্রাণ্ডবার্গেইন এবং স্থানীয়করণ বিষয়ক জাতিসংঘের সমন্বিত পরিষদের অন্তর্বর্তীকালীন নির্দেশিকা অনুযায়ী, জাতীয় এনজিওগুলোর জন্য সরাসরি তহবিল বরাদ্দ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
জাতিসংঘ বাংলাদেশ কোভিড-১৯ সাড়াদানে জাতীয় এবং স্থানীয় সংস্থাগুলির কাজের প্রশংসা করে। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী পারস্পরিক সক্ষমতা বাড়াতে মানবিক সহযোগিতা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জাতীয় সংস্থাসমূহের অগ্রাধিকারে আস্থা রাখে। এই পরিবর্তনেরে উদ্দেশ্য- ন্যায্য অংশীদারিত্ব, তহবিলের উপযুক্ত ব্যবহার এবং জাতীয় ও স্থানীয় সংস্থাগুলির নেতৃত্ব বাড়াতে সমন্বিত প্রয়াস। এর মাধ্যমে কোভিড১৯ মহামারীতে আক্রান্ত বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে।
ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় দ্রুত এবং অন্যতম কার্যকর মাধ্যম এই সার্ফ। প্রতিষ্ঠার পর থেকে ১০৪টি দেশ ও অঞ্চলে লক্ষাধিক মানুষকে সাড়ে ছয় বিলিয়ন-এর বেশি মার্কিন ডলার সহায়তা দিয়েছে এই তহবিলটি। এটি সম্ভব হত না, যদি না তারা তহবিল বরাদ্দে উদার এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারতেন।
বাংলাদেশ সময় ১৩২৪ ঘণ্টা, ২২ জুলাই ২০২০
আএন