• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়ায় সাগরে যাওয়া নিয়ে শঙ্কা!

নিজস্ব প্রতিদেক / ৪৬৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ফরিদ মোহাম্মদ:

গত এক সপ্তাহ ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উত্তপ্ত রয়েছে সাগর। তাই নিষেধাজ্ঞা শেষের দিকে হলেও বৈরি আবহাওয়ায় সাগরে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, এখন বর্ষাকাল। সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। বঙ্গোপসাগরে মেঘমালার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। বলবৎ রয়েছে ৩ নং সতর্কতা সংকেত। আগামী ২৩ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জেলেদের চিন্তার কোন কারণ নেই। ২৪ জুলাই থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শান্ত হবে সাগর।

জানা যায়, টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৩ জুলাই। দীর্ঘ এই সময়ে অভাব অনটনে দিনাতিপাত করেছে জেলেরা। অনাহার-অর্ধাহারে কেটেছে তাদের দিন। এমন দুঃসময়ে কেউ তাদের খবরও রাখেনি। নিবন্ধিত কিছু জেলে সহায়তা পেয়েছে। কিন্তু অধিকাংশ জেলে কোন রকম সাহায্য পায়নি। ঋণ নিয়ে চলেছে সংসারের চাকা।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আশায় প্রাণ ফিরেছে জেলেপল্লীতে। ঋণের বোঝা মাথায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে সাগরে যাওয়ার। গত এক সপ্তাহ ধরে পুরোদমে চলছে বোট ও জাল মেরামত। মাছ ধরে ট্রলারের মালিক থেকে টাকা পেলেই আগে পরিশোধ করবেন ঋণের টাকা। তারপর পরিবার নিয়ে ভাবা। কিন্তু আকাশের মন ভাল না থাকায় সাগরে যাওয়া নিয়ে বিপাকে পড়েছে জেলেরা।

নুনিয়া ছড়ার জেলে নুরুল আমিন জানান, কষ্ট পিছু ছাড়ছে না। লকডাউন আর নিষেধাজ্ঞা শেষ হতে না হতে টানা বৃষ্টিপাতে সাগর উত্তপ্ত রয়েছে। এসময় সাগরে যাওয়া বিপদজনক। আবহাওয়া স্বাভাবিক না হলে সাগরে যাওয়া অনিশ্চিত হতে পারে।

মাঝির ঘাটের জেলে নেজাম উদ্দিন জানান, সাগরে যাওয়ার জন্য সব ধরণের সম্পন্ন হয়েছে। এখন সাগরে ঝাঁকে-ঝাঁকে মাছ ধরা পড়ার কথা। কিন্তু বৈরি আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছে জেলেরা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. খালেকুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন তালিকাভুক্ত জেলেদের সহায়তা দেয়া হয়েছে। তালিকায় যাদের নাম নেই তাদের যাচাই বাছাই করে অন্তর্ভুক্ত করা হবে।

বাংলাদেশ সময় ১৮৫৬ ঘণ্টা, ২১ জুলাই ২০২০

এফএম/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন