• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ড্রেনের নোংরা পানি রাস্তায়, পথচারীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিদেক / ৫৫২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
প্রধান সড়কের বিজিবি ক্যাম্প এলাকায় সড়কে জমে থাকে পানি।

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় প্রধান সড়কে ড্রেনের নোংরা পানি উপচে পড়েছে। নোংরা পানির দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠছে। জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছে পথচারীসহ স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবি ক্যাম্প এলাকার পল্ল্যান কাটা, বিজিবি স্কুল-কোয়াটার, দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার প্রায় ড্রেন আবর্জনায় ভরাট হয়ে গেছে। এতে পানি নিষ্কাশন চরমভাবে ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানি রাস্তায় উপচে পড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এছাড়া পানির সাথে ময়লা-আবর্জনাও রাস্তায় ছড়িয়ে পড়ছে। যা থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীরা জানান, এখানকার আশাপাশের ড্রেন নিয়মিত পরিস্কার হয় না। আবর্জনা জমে পানি চলাচলে বাঁধা সৃষ্টি হয়। যার কারণে বৃষ্টি হলেই ড্রেনের পানি রাস্তায় চলে আসে।

বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা আবদুল করিম বলেন, নালার ময়লা পানি রাস্তায় চলে আসছে। এতে চলাচলে সীমাহীন কষ্ট পাচ্ছে মানুষ। তাছাড়া নোংরা পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে পোশাক।

ব্যবসায়ী ইউনুছ বলেন, আসলে এলাকার মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে ড্রেনে ফেলছে। এছাড়া নির্বিচারে পাহাড় কাটার ফলে মাটি এসে জমে যাচ্ছে। বৃষ্টি হলেই সব দুর্ভোগ এলাকাবাসীকে পোহাতে হয়।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু বলেন, নিয়মিত ড্রেন পরিস্কার করা হয়। পাহাড়ের মাটি ড্রেনে জমে যায়। তাই এই অবস্থা। বিষয়টি সরেজমিন পরির্দন করে সুষ্ঠু সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন