• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

অসুস্থ ফরেস্ট গার্ডকে রুমে ঢুকে নির্মমভাবে পেটাল রেঞ্জ অফিসার

নিজস্ব প্রতিদেক / ১২২৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিটে কর্মরত আব্দুল আজিজ পাটোয়ারী নামে এক ফরেস্ট গার্ডকে নির্মমভাবে পেটাল রেঞ্জ অফিসার হাফিজুর রহমান।

মারধরের ঘটনা কাউকে না জানাতে তাকে হুমকী দেয়া হয়। গত ১৫ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বিভাগীয় বন কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন ফরেস্ট গার্ড আব্দুল আজিজ পাটোয়ারী। ঘটনার পরের দিন সকালে আহত ফরেস্ট গার্ডকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

অভিযোগে বলা হয়, নতুন বাগান সৃজনে টানা কয়েকদিন কাজের চাপে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। এতে তার ডায়রিয়া শুরু হয়। অসুস্থতা নিয়ে বাসায় পড়ে আছেন। এই অবস্থায় তার কক্ষে ঢুকে কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি লাঠিপেটা করতে থাকে রেঞ্জ অফিসার হাফিজুর রহমান। মারতে মারতে জিজ্ঞেস করেন, এখন ডিউটি কার? গাড়ি কে ছাড়ছে?

ভিকটিম আবদুল আজিজ পাটোয়ারী জানান, অসুস্থতার কথা বললেও কানে নেন নি। এরপরও বকুনি ও ধমকাতে থাকেন। এমনকি মা-বাবাকে তুলে অকথ্য ভাষায় গালমন্দ করেন রেঞ্জ অফিসার। কিসের জন্য, কোন অপরাধে এভাবে নির্যাতন করা হলো-কিছুই বুঝতে পারেন নি ফরেস্টগার্ড আবদুল আজিজ পাটোয়ারী।

তিনি জানান, মারধরের খবরটি বিভাগীয় বন কর্মকর্তা বা সংশ্লিষ্ট কাউকে জানালে ‘খবর করে ছাড়ব’ বলেও তাকে হুমকি দেন হাফিজুর রহমান।
এ প্রসঙ্গে ভোমরিয়া বিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, ঘটনার বিষয়ে অনেকের কাছে শুনেছেন। বিস্তারিত জানেন না। একইভাবে মারধর ও লাঠিপেটার কথা শুনেছেন বলে জানান সদর রেঞ্জ অফিসার এমদাদুল হক।

এ ব্যাপারে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। শনিবার নিজেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। অভিযুক্ত এবং ভিকটিম দুইজনের সাথে কথা বলেছেন। ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন