নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফ উপজেলা বাহারছড়া নোয়াখালী পাড়ার ঝর্ণায় নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার হয়েছে।
রোববার সকালে সাগর পাড়ে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। নিহতের নাম মোহাং সাইফুল ইসলাম (২১)। সে টেকনাফ সদরের ছোট হাবির পাড়ার ওসমান মাঝির ছেলে বলে জানা গেছে।
গত শনিবার (১৮ জুলাই) জুলাই ঝর্ণায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। রবিবার (১৯ জুলাই) ভোরে সাইফুল ইসলামের দেহ পাহাড়ি ঢলের স্রোতে খাল দিয়ে ভেসে সাগর পাড়ে চলে আসে।
দীর্ঘ ১৫ ঘন্টার পর লাশটি উদ্ধার করা হয়। পরে বাহারছড়া ইউনিয়ন সিপিপির আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে লাশ উদ্ধার করে। স্থানীয় প্রশাসনকে অবহিত করে পরিবারের সদস্যদের লাশটি হস্তান্তর করা হয়েছে।