• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বাজারে অধিকাংশ দোকানে নেই মূল্য তালিকা, ঠকছে ক্রেতারা

নিজস্ব প্রতিদেক / ৫৭৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

ভয়েসওয়ার্ল্ড প্রতিবেদক:

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ী চক্র। চক্রটি নিত্য নতুন কৌশলে ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা।

তাদের ফাঁদে পড়ে প্রতিনিয়ত ঠকছে ক্রেতা সাধারণ। এসব অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (১৮ জুলাই) সকাল থেকে শহরের বড় বাজারে অভিযান চালায় কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয়, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করাসহ নানা অভিযোগে ৮ প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমান করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বপন বাঘা ষ্টোরকে ৫ হাজার, মেসার্স ভাই ভাই বাণিজ্যলয়কে ৫ হাজার, সাতকানিয়া ষ্টোরকে ৫ হাজার, মেসার্স সাব্বির এন্ড সন্সকে ৩ হাজার, মায়ের দোয়া পোল্ট্রি ফার্মকে ৫ হাজার, সালমা পোল্ট্রি ফার্মকে ৫ হাজার ও শফিউল উদ্দিন পোল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন বলেন, ঈদুল আযহা উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে মসলার বাজারে। ব্যবসায়ীদের তালিকা অনুযায়ী পণ্য বিক্রি ও সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাজার মনিটরিং অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক নিরাপত্তায় ছিলেন সদর থানার এএসআই আজমীরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন