• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সৈকত পরিচ্ছন্ন অভিযানের তৃতীয় দিনে অংশ নিলো পশ্চিম নতুন বাহারছড়া সমাজ কল্যাণ সংঘ

নিজস্ব প্রতিদেক / ৪৫৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা প্রশাসনের আহ্বানে সমুদ্রসৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কার শুরু করেছে পরিবেশকর্মী। অভিযানের তৃতীয় দিনে কক্সবাজারের অন্যতম সামাজিক সংগঠন পশ্চিম নতুন বাহারছড়া অর্ধশতাধিক সদস্য নিয়ে অংশ নিল সৈকতের হিমছড়ি ও দরিয়া নগর পয়েন্টে।

গত বুধবার সকালে দরিয়ানগর পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ১১ টি পরিবেশ সংগঠনের ৫’শতাধিক পরিবেশকর্মী সৈকত পরিস্কারে অংশ নেয়। একেকটি সংগঠনকে একেক পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যে গতকাল শহরের পশ্চিম নতুন বাহারছড়া সমাজ কল্যাণ সংঘ।
গতকাল ১৭ জুলাই বিকালে সৈকতের দরিয়া নগর থেকে হিমছড়ি পয়েন্টে থেকে দরিয়া নগর পয়েন্ট পর্যন্ত উক্ত সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।
সংগঠক সভাপতি ফরিদুল আলমের নেতৃত্বে অর্ধ শতাধিক কর্মী নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে।

এসময় উপস্থিত ছিলেন ১১ সংগঠন মিলে গঠিত ‘সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের’ সমন্বয়ক ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম।
পশ্চিম নতুন বাহারছড়া সমাজ কল্যাণ সংঘের পক্ষে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হাসান, পারভেজ, জাবেদ, রবিউল হাসান,পূবন দাস, মোঃ হাবিব রাসেল, কাজি মহাম্মদ সোহেল, আবুল কাশেম পুতু ছুরুত আলম প্রমুখ।

এসময় উপস্থিতি সকলের উদ্যোশ্যে এইচ,এম নজরুল ইসলাম বলেন,দীর্ঘতম সমুদ্র সৈকত এটা আমাদের সকলের আর এটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়ভারও আমাদের আসুন আমরা সকলের সম্মিলিত হয়ে এই কার্যক্রমটি অব্যাহত রাখি।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন পরিবেশকর্মীদের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য উক্ত সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে শুরু থেকে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছে দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও অনলাইন নিউজ পোর্টাল ভয়েস ওয়াল্ড ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন