প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা প্রশাসনের আহ্বানের আগে থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে
সমুদ্রসৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কার শুরু করে দরিয়া নগর গ্রীণ ভয়েসের কর্মীরা। অভিযানের চতুর্থ দিনে কক্সবাজারের অন্যতম সামাজিক ও পরিবেশ সংগঠন শতাধিক সদস্য নিয়ে সৈকতের দরিয়া নগর থেকে হিমছড়ি পর্যন্ত নিরলসভাবে সামুদ্রিক কাছিম সাপসহ জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সৈকত পরিচ্ছন্ন অভিযান চালিয়ে আসছিল।
উল্লেখ্য গত ১৫ জুলাই বুধবার সকালে দরিয়ানগর পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ১১ টি পরিবেশ সংগঠনের ৫’শতাধিক পরিবেশকর্মী সৈকত পরিস্কারে অংশ নেয়।
একেকটি সংগঠনকে একেক পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যে শুরু থেকে দরিয়া নগর গ্রীণ ভয়েস নামক সংগঠনটি দরিয়া নগর থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করেন গত চারদিন থেকে এতে উক্ত সংগঠনের শতাধিক নেতাকর্মী প্রতিদিন পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।
সংগঠনের সমন্বয়ক পারভেজ মোশারফ ও আসাদুজ্জামান সায়েম এর নেতৃত্বে অর্ধ শতাধিক কর্মী নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে। তাদের কার্যক্রমের শুরু থেকে সহযোগিতা করেন ১১ সংগঠন মিলে গঠিত ‘সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের’ সমন্বয়ক ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম, কক্সবাজার নাগরিক আন্দোলনের সংগঠক আনছারুল করিম, এনামুল কবি।
আজ ১৭ জুলাই তাদের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত করেন সংগঠন সমন্বয়ক পারভেজ মোশারফ, উক্ত সংগঠনের আরেক সমন্বয়ক আসাদুজ্জামান সায়েম বলেন আনুষ্ঠানিক ভাবে টানা চার দিনের পরিচ্ছন্ন অভিযান সমাপ্তি হলেও সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ রক্ষায় “দরিয়া নগর গ্রীণ ভয়েস” তাদের কার্যক্রম অব্যাহত রাখবে পরিচ্ছন্ন অভিযানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আরিফ খাঁন,মোহাম্মদ রায়হান, মেহেদী, রাজ্জাক,আজিজ,রোমান,সৈকত,নয়ন,ইব্রাহিম,সোহেল, মান্নুর, নজির হোসেন নজু, আঁখি, জুয়েল, আরিফ, শাহীন, মোবারক,হামিদ,শফিক লালু,রোবেল,আব্দুল জব্বার রানা,জাকির হোসেন, সৈয়দ করিম, সাইফুল
এসময় উপস্থিতি সকলের উদ্যোশ্যে এইচ,এম নজরুল ইসলাম বলেন,দীর্ঘতম সমুদ্র সৈকত এটা আমাদের সকলের আর এটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়ভারও আমাদের আসুন আমরা সকলের সম্মিলিত হয়ে এই কার্যক্রমটি অব্যাহত রাখি।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন পরিবেশকর্মীদের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য উক্ত সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে শুরু থেকে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছে দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও অনলাইন নিউজ পোর্টাল ভয়েস ওয়াল্ড ২৪.কম