প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা প্রশাসনের আহ্বানে সমুদ্রসৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কার শুরু করেছে পরিবেশকর্মী। এতে কক্সবাজারের অন্যতম সংগঠন কক্সবাজার নাগরিক আন্দোলন ১শত পরিবেশকর্মী অংশ নেয়।
বুধবার সকালে দরিয়ানগর পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খান ও ১১ সংগঠন মিলে গঠিত ‘সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের’ সমন্বয়ক ও কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম।
জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ১১ টি পরিবেশ সংগঠনের ৫’শতাধিক পরিবেশকর্মী সৈকত পরিস্কারে অংশ নেয়। একেকটি সংগঠনকে একেক পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যে ‘কক্সবাজার নাগরিক আন্দোলন ’ কে দায়িত্ব দেওয়া হয় সৈকতের কলাতলি থেকে পয়েন্টে থেকে দরিয়া নগর পয়েন্ট পর্যন্ত।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সংগঠক আনছারুল করিম ও এনামুল কবিরের নেতৃত্বে শতাধিক পরিবেশকর্মী বুধবার সকাল ১০ টায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে। এটি শেষ হয় বিকাল ৩ টার দিকে।
এসময় উপস্থিত ছিলেন রিফাত বিন সাত্তার, সাদমান আসান এশরাক, ওসমান গনী হাসান, মিজানুর রহমান, নুরুল সুলতান, ফয়সাল, রেজাউল করিম,নয়ন, আব্দুর শুক্কুর, সাইরুল, মিজানুর রহমান, সাকিব, শামিম আরফাত রাফি প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন পরিবেশকর্মীদের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান।