• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সৈকত পরিস্কারে অংশ নিলো তারুণ্যের প্রতিবাদ সংগঠনের ২০ সদস্যদের টিম

নিজস্ব প্রতিদেক / ৬৪১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা প্রশাসনের আহ্বানে সমুদ্র সৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কার শুরু করেছে পরিবেশকর্মী। এতে কক্সবাজারের অন্যতম সামাজিক সংগঠন
তারুণ্যের প্রতিবাদের ২০ সদস্য অংশ নেয়।

বুধবার সকালে দরিয়ানগর পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খান ও ১১ সংগঠন মিলে গঠিত ‘সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের’ সমন্বয়ক ও কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম।

জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ১১ টি পরিবেশ সংগঠনের ৫’শতাধিক পরিবেশকর্মী সৈকত পরিস্কারে অংশ নেয়। একেকটি সংগঠনকে একেক পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যে ‘ তারুণ্যের প্রতিবাদ ডায়াবেটিস পয়েন্ট দায়িত্ব পালন করেন।

তারুণ্যের প্রতিবাদ, কক্সবাজার জেলা (চেয়ারম্যান) আফরিন আরিয়ান সায়মন ও (কো চেয়ারম্যান) মো রুবেল চৌধুরী সংগঠনের (মহাসচিব) রায়হানুল আমজাদ রায়হান নেতৃত্বে ২০ সদস্যদের টিম বুধবার সকাল ১০ টায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে। এটি শেষ হয় বিকাল ২ টার দিকে।

এসময় উপস্থিত ছিলেন, তারেক মুহাম্মদ রিয়াদ, কুতুব উদ্দিন, ইয়াছিন আরাফাত, ইরফানুল ইসলাম রাফি, মাহমুদুল হাসান,হৃদয় মাহমুদ, আব্দুর রহিম,মোয়াজ আহমেদ,ইমরান আল নাহিয়ান, মো ইমরান, মো মাক্কি, নূর রায়ান প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন পরিবেশকর্মীদের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন