• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের রাজনীতি- আশেক উল্লাহ রফিক এমপি

নিজস্ব প্রতিদেক / ৫১১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, অসহায় মানুষের পাশে দাড়ানোই আওয়ামী লীগের রাজনীতি। এই মহামারিতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তা প্রমাণ করেছেন। যারা এই দূর্যোগে জনগণের পাশে না দাড়িয়ে ঘরে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তারা জাতির শত্রু। তারা দেশের স্বাধীনতা সংগ্রামেও একই ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি ১৪ জুলাই দুপুর ২টায় মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৭৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং উপজেলার ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এর আগে তিনি মহেশখালী কলেজ প্রাঙ্গনে বিভিন্ন অসহায় পরিবারের মাঝে ডাব্লিউএফপির সহয়তার নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুল ইসলাম, মহেশখালীর পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া ও কুতুবজুমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন।

সকাল ১১ টায় তিনি মহেশখালী ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আশেক উল্লাহ রফিক এমপি বলেন, যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছে। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাই দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে বৈধ ভাবে বিদেশ যাওয়ার আহবান তিনি।

এসময় প্রেস ব্রিফিং করেন কক্সবাজার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) দাউদুল ইসলাম। বক্তব্য রাখেন মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন