• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশ যেতে হবে- আশেক উল্লাহ রফিক এমপি

নিজস্ব প্রতিদেক / ৬৯৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
বক্তব্য রাখছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।

মহেশখালী প্রতিনিধি:

বাংলাদেশের জনসংখ্যাকে আশির্বাদ স্বরূপ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। এর জন্য যারা জীবন ও জীবিকার কারণে বিদেশে যাচ্ছেন তাদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ পন্থায় বিদেশ গমন করা উচিত। এতে করে প্রবাসীরা নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সহ দালালের কপ্পরে পড়ে অবৈধ পন্থায় বিদেশ যাওয়া থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

১৪ জুলাই অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) এর সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এসব কথা বলেন। সকাল ১১টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও বাস্তবায়নে মহেশখালী কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একেএম দাউদুল হক। এছাড়াও সেমিনারে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশের মাটিতে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী বৈধ ও অবৈধ উপায়ে বসবাস করছে। এই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। মুলত প্রবাসীর নিজেদের প্রধান দুটি ঘাটতির কারণে নানান সমস্যা ভুগছে। এর একটি অবৈধ পন্থায় বিদেশ গমন এবং অপরটি অদক্ষ হয়ে বিদেশ যাত্রা।

বিশেষ করে বিদেশ যাত্রার ক্ষেত্রে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা আরো বলেন, মানবপাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি দালালদের বিভিন্ন প্রলোভনে না পড়ে সরকারী ভাবে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত থাকে। অপরদিকে কেউ বিদেশ যেতে ইচ্ছুক হলে কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করে পরবর্তী প্রক্রিয়া সম্পাদনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। এদিকে বিদেশ গমনে ইচ্ছুকদের শর্ত সাপেক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ সহায়তা প্রদান করছে বলে জানান।

বাংলাদেশ সময় ১৮৫০ ঘণ্টা, ১৪ জুলাই ২০২০

এসএমআর/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন