• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

বেশি দামে গ্যাস বিক্রি, ৫ দোকানে জরিমানা

নিজস্ব প্রতিদেক / ৭৮৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ভয়েসওয়ার্ল্ড প্রতিবেদক:

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে অসাধু কতিপয় ব্যবসায়ী। তাদের লাগাম টেনে ধরতে শহরে জোরদার করা হয়েছে বাজার তদারকি। মঙ্গলবার (১৪ জুলাই) বাহারছড়া, আইবিপি রোড, পশ্চিম বাজারঘাটা বাজারে অভিযান পরিচালনা করেন কক্সবাজার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৫টি গ্যাসের দোকানে অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কক্সবাজার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন বলেন, সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাসের দাম ডিলার পর্যায়ে কমলেও খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল অপরিবর্তিত।

তাই দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে শহরের কবির স্টোর কে ৫ হাজার টাকা, মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, তাজরাই এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা ও রহমান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঈদুল-আজহা উপলক্ষ্যে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়। অকারণে যাতে মসলার দাম বাড়ানো না হয় সেজন্য ব্যবসায়ীদের নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেয়া হয়।

এসময় সদর মডেল থানার এএসআই দীন মোহাম্মদ এর নেতৃত্বে চৌকষ একটি টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে ।

বাংলাদেশ সময় ১৮২০ ঘণ্টা, ১৪ জুলাই ২০২০

আআর/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন