• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিগগিরই শুরু হবে একাদশে ভর্তি কার্যক্রম : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৫৫২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে। এ বিষয়ে আমরা একটি নীতিমালা করেছি।’ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন।

দীপু মনি বলেন, ‘করোনা সংক্রমণের এ পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গত ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও কোভিড-১৯-এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু হবে।’

অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয়, সেজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’

এ ছাড়া নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে বেসরকারি পর্যায়ে ১৪৫টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। সরকারি পর্যায়ে কোনো ইংরেজি মাধ্যম স্কুল নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন