• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিদেক / ৬৬৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট:

বিষয়টি জানার পর নজরদারি শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট

অনলাইন শিক্ষণ কার্যক্রম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি ক্রমাগত বিদ্বেষপূর্ণ মন্তব্যেরও শিকার হচ্ছেন তিনি।

এসব বিদ্বেষপূর্ণ বাক্যে কোথাও কোথাও টেন মিনিট স্কুলকে বয়কটের আহ্বান কোথাওবা এর প্রতিষ্ঠাতাকে মারধরের হুমকি দেওয়া হচ্ছে।

বিষয়টি জানার পর নজরদারি শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।

এ বিষয়ে সিটিটিসি ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, “আয়মান সাদিক ও টেন মিনিট স্কুলকে হুমকি দিয়ে একাধিক ভিডিও বানানো হয়েছে। ভিডিওগুলো দেখার পরে আমরা আয়মানের সঙ্গে যোগাযোগ করেছি।”

তিনি আরও বলেন, “কে বা কারা এসব ভিডিও তৈরি ও প্রচার করছে আমরা তা খুঁজে দেখছি।”

পুলিশ সূত্র বলছে, হুমকি দেওয়া ওইসব ভিডিওগুলোর সঙ্গে জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের যোগসূত্র থাকতে পারে।

এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে আয়মানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রবিবার (৫ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকির বিষয় জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি।

সেখানে তিনি বলেন, “আমি ভাবতে পারিনি আমাকে এমন একটি ভিডিও বানাতে হবে যেখানে নিজের ধর্ম প্রমাণ করার জন্য কথা বলতে হবে। আমার মা যখন ইউটিউবে আমাকে একটি ভিডিও দেখালেন যেখানে তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে….আমি জানি না এমন অবস্থায় অন্য কারও মানসিক অবস্থা কেমন হবে।”

আয়মান আরও বলেন, বাইরের দেশে থাকা ভিন্ন বিশ্বাসের টেন মিনিট স্কুলের এক সাবেক কর্মীর সমকামীতা নিয়ে দেয়া পোস্টের কারণে আমাকে এ হুমকি দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন