• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

আত্মগোপনে কক্সবাজারের আলোচিত তিন সন্ত্রাসী

নিজস্ব প্রতিদেক / ১৫৫৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
শহরের আলোচিত সন্ত্রাসী নিকেল ও হাসান।

বিশেষ প্রতিবেদক:

ডাকাতি মামলা, অস্ত্র মামলা ও পুলিশ হত্যা মামলাসহ বহু মামলা মাথায় নিয়ে আত্মগোপনে চলে গেছেন কক্সবাজার শহরের আলোচিত তিনজন সন্ত্রাসী। তারা হলেন, কক্সবাজার শহরের ৯নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার নিকেল, ঘোনার পাড়া এলাকার নাজির হোসেন মিস্ত্রির ছেলে হাসান ওরফে গুরু হাসান ও মৃত ছব্বির আহমদের ছেলে ছৈয়দ হোসেন পুতু।

দুর্ধর্ষ এই সন্ত্রাসীদের বিভিন্ন সময় শহরে বিচরণ করতেও দেখেছে অনেকেই। নিজেদের গ্রেপ্তার এড়াতে তারা ভিন্ন কৌশলে কক্সবাজার শহরে চলাচল করছে বলে জানা গেছে। এরিমধ্যে তাদের গ্রেপ্তার করতে বেশ কয়েকবার অভিযানও চালানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। দুর্ধর্ষ এই সন্ত্রাসীরা কৌশলে গ্রেপ্তার এড়িয়ে নিজেদের রক্ষা করে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের আলোচিত কয়েকজন সন্ত্রাসীর মধ্যে মোহাজের পাড়া এলাকার কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার হোসেনের মিস্ত্রীর ছেলে আবদুল হাকিম প্রকাশ নিকেল অন্যতম। ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলাসহ ডজনাধিক মামলা রয়েছে তার। হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় কারাভোগও করেছিলেন। কিন্তু সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি তার।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে গ্রেপ্তার এড়াতে গত দুই বছর ধরে নিজ এলাকায় নেই নিকেল। তবে মাঝে মাঝে এলাকায় গোপনে ঘুরে যান। শহরের জাকের মোস্তফা, কালা খোরশেদ ও নিকেল এক সময় সন্ত্রাসী হিসেবে আলোচিত জুটি ছিল। তিনজনেই মিলে শহরের হত্যা, জমি দখল ও অস্ত্র ব্যবসা করেছিল জমজমাট।

এরইমধ্যে পাহাড়তলী ইসলামপুর এলাকায় নিজ আস্তানায় খুন হন জাকির মোস্তফা। খুনের পর থেকে কৌশলে পলাতক থাকেন নিকেল। তবে প্রকাশ্যে থাকেন কালা খোরশেদ। জাকির মোস্তফা খুনের পর থেকে সন্ত্রাসী নিকেলকে খুঁজতে থাকে পুলিশও। এরইমধ্যে আত্মগোপনে চলে যায় নিকেল।

অনুসন্ধানে জানা গেছে, নায়ক জাহাঙ্গীর ওস্তাদের ভাগীনা আরজুকে হত্যার পর টুকরো টুকরো করে গর্তে পুঁতে রেখেছিল সন্ত্রাসীরা। পরে নিকেলকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি অনুযায়ী আরজুর লাশ উদ্ধার করা হয়।

শহরের গোলদিঘির মোড়ে বিনা পয়সায় ইয়াবা না দেয়ার কারণে এক সংখ্যালঘুকে নির্মমভাবে আঘাত করে চিরতর পঙ্গু করে দিয়েছিলেন নিকেল।

২০১৯ সালের মার্চে দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্রের উঁচিয়ে হাসপাতাল সড়কে এক ব্যাক্তিকে গুলি করতে মারতে গিয়েছিল নিকেল। ওই ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে না পৌছলে খুন হতেন ওই ব্যক্তি।

২০১৯ সালে নিকেলকে আটক করার জন্য তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তাকে আটক করা যায়নি। তবে তার মা ও স্ত্রীকে অস্ত্র এবং ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।

গত ১০ মাস আগে অস্ত্রসহ আটক হন কালা খোরশেদ। বর্তমানে কালা খোরশেদ কারাগার থেকে বের হওয়ার গুনঞ্জও চলছে সন্ত্রাসী মহলে। তবে প্রশাসন নিয়মিত খুঁজছে সন্ত্রাসী নিকেলকে। নিকেলের আরেক ভাইও শহরের আলোচিত ছিনতাইকারী ছিল। তার নাম কোরবান আলী। কোরবান নিকেলের আপন ছোট ভাই। প্রায় দুই বছর আগে খুরুস্কুলে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় কোরবান আলী। কোরবান আলী নিহত হওয়ার পর থেকে ফের আত্মগোপনে চলে যায় নিকেল। তবে নিকেল কক্সবাজার শহরে আত্মগোপনে রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

শহরের ঘোনার পাড়া এলাকার আরেক সন্ত্রাসী হাসান ওরফে গুরু হাসান। মাঠ পর্যায়ে তেমন পরিচিত না হলেও পুলিশের খাতায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এই হাসান। সবসময় নিজেকে আড়ালে রেখেই অপরাধ কর্মকান্ড চালায় হাসান। মাঝে মাঝে গ্রুপ নিয়ে বাইকে করে শহরের বিভিন্ন গলিতে ঘুরতেও দেখেছে অনেকেই। ডাকাতি, অস্ত্রসহ পুলিশ হত্যা মামলাও রয়েছে হাসানের বিরুদ্ধে। এই দুর্ধর্ষ সন্ত্রাসী নিজেকে আত্মগোপনে রেখেছে। তবে শহরের মধ্যেই রয়েছে বলে জানা গেছে।

হাসানের অপরাধ কর্মকান্ডের এলাকা গুলো ছিল শহরের বাহারছড়া, জাম্বুর মোড়, কলাতলী, সাগরতীরের ঝাউবাগান ও লাইট হাউজ এলাকা। এসব এলাকায় তার বিচরণ ছিল বেশ। নিজে এলাকায় তেমন আনাগোনা নেই হাসানের। তবে মাঝে মাঝে এলাকায় ঢুকেন তিনি। নিজেকে আত্মগোপনে রেখেই ইয়াবাসহ বিভিন্ন অপরাধ কাজ চালিয়ে যাচ্ছে এই শীর্ষ সন্ত্রাসী।

পাহাড়তলী এলাকার শেষে মৌলভী পাড়ার আরেক সন্ত্রাসী ছৈয়দ হোসেন পুতু ওরফে গুরা পুতু। বাদশা ঘোনা, লাইট হাউস, পাহাড়তলী, ফাতের ঘোনা ও মৌলভী পাড়া এলাকার ত্রাস হিসেবে বেশ নাম রয়েছে পুতু বাহিনীর। পুতুর আলাদা একটি সক্রিয় বাহিনীও রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকবার অস্ত্রসহ গ্রেপ্তারও হয়েছিল সন্ত্রাসী পুতু। এরপর জেল থেকে বের হয়ে যোগ দেন একই পেশায়। চালিয়ে যান নিজের সন্ত্রাসী কার্যক্রম।

গত একবছর ধরে পুতু নতুন করে জড়িয়ে পড়ে ইয়াবা কারবারে। নিজের বাহিনীর মাধ্যমে পুতু ইয়াবা পাচারসহ অস্ত্র পাচারে জড়িত রয়েছে বলেও জানা গেছে। তিনিও আত্মগোপনে থেকে এসব অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে নিয়মিত। সন্ধ্যার পর থেকে তার বিচরণ মৌলভী পাড়া এলাকায়। এই শীর্ষ সন্ত্রাসীকেও হন্য হয়ে খুঁজচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময় ২৩১৩ ঘণ্টা, ৬ জুলাই ২০২০

আএম/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন