• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ঘুরেফিরে কক্সবাজারেই রয়ে গেলেন ওসি দিদারুল ফেরদৌস

নিজস্ব প্রতিদেক / ১১৮৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
মহেশখালী থানার সদ্য দায়িত্ব পাওয়া ওসি দিদারুল ফেরদৌস।

বিশেষ প্রতিবেদক:

ঘুরেফিরে কক্সবাজার জেলার এ থানা থেকে ও থানায় থাকতে মরিয়া হয়ে পড়েছেন ওসি দিদারুল ফেরদৌস। কক্সবাজারের বেশ কয়েকটি থানার পর এখন ফের যোগদান করেছে মহেশখালী থানায়। তদন্ত থেকে ওসি হয়ে জেলার ভিতরে দুই থানায় ওসির দায়িত্ব পালন করছেন তিনি।

ওসি তদন্ত হিসেবে দায়িতও¡ পালন করেছেন দুই থানায়। পুলিশ বাহিনীর একশ্রেণীর পরিদর্শকের কক্সবাজার প্রীতি বেশ দৃশ্যমান হয়ে উঠেছে গত ছয় বছর ধরে। যা এখনো চলমান।

বিতর্কিত বদলি ও পুলিশ কর্মকর্তাদের কক্সবাজার জেলা পুলিশ থেকে অন্যত্র বদলিতে অনিহা প্রকট আকার ধারণ করায় ইয়াবা পাচার বন্ধসহ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ধারা অব্যাহত থাকলে জেলাজুড়ে অপরাধ প্রবণতা বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

ওসি দিদারুল ফেরদৌস জেলার টেকনাফ, রামু ও মহেশখালীতে ওসি (তদন্ত) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শান্তি রক্ষার মিশন শেষে তিনি ফের কক্সবাজার জেলা পুলিশে যোগ দেন। কক্সবাজারের বিভিন্ন থানায় টানা পাঁচবছর দায়িত্ব পালন করা সত্ত্বেও ২০১৭ সালের ১৩ আগস্ট তিনি কুতুবদিয়া থানার ওসির দায়িত্ব পান।

সেসময় কুতুবদিয়া সহ উপকূলের শীর্ষ জলদস্যু এবং ইয়াবা কারবারিদের সাথে তার আতাত আছে বলে অভিযোগ ওঠেছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি পুলিশ প্রশাসন। তাই কুতুবদিয়ায় তিনি বেপরোয়া আচরণ দেখিয়েছেন বলে মত বিশিষ্টজনের।

খোঁজ নিয়ে জানা গেছে, কুতুবদিয়া থানায় তিনি নানা অপরাধ অপকর্মে জড়িয়ে পড়ে। এর জেরে স্থানীয় শ্রমিকলীগ নেতা ও মানবাধিকার কর্মী মনোয়ার ইসলাম মুকুল ওসি দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্টের আদেশে ঘুষ, দুর্নীতি ও অনিয়মসহ আরো বেশ কয়েকটি অভিযোগে ওসি দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে দুদকের তদন্তকালে সাক্ষীর ওপর হামলা চালানো হয়। ওসি দিদারুল ফেরদৌসের নির্দেশে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শহিদ উদ্দিন ছোটনসহ ছয় ব্যক্তি আটক হন।

রিটকারী মনোয়ারুল ইসলাম মুকুল বলেন, নিরীহ লোকদের অস্ত্র দিয়ে ফাঁসানো, ঘুষ বাণিজ্য, দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে ওসির বিরুদ্ধে প্রথমে দুদক কার্যালয়ে অভিযোগ দায়ের করি। তারা কোনো ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে ওসির বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করি। দুদকের একটি টিম সকালে তার তদন্ত করতে আসলে ওসির নির্দেশে চেয়ারম্যান ছোটন দৌড়ঝাঁপ শুরু করে।

তিনি আরও বলেন, সর্বশেষ ওসির বিপক্ষে সাক্ষী দেওয়ায় তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেন চেয়ারম্যান ছোটন। সে ঘটনায় দায়েরকৃত মামলা এখন চলমান রয়েছে। চেয়ারম্যান ছোটনসহ ছয় ব্যক্তি ইতিমধ্যে কারাভোগ করেছেন। তাছাড়া দুর্নীতি দমন কমিশন তাদের তদন্ত প্রতিবেদন খুব শীঘ্রই আদালতে পেশ করবেন বলে আমার কাছে তথ্য রয়েছে।

অভিযোগ রয়েছে, চেয়ার ভাগিয়ে নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চলে টাকা লেনদেনের প্রতিযোগিতা। ক্রাইম জোন, ডিপ্লোমেটিক জোন ও টুরিস্ট জোনের জন্য তাদের নাগরিক সেবা নিশ্চিতে অন্তরায় বলেও অভিমত আইনশৃঙ্খলা বিশ্লেষকদের।

সচেতন মহলের মন্তব্য, একবার কোনো পুলিশ কর্মকর্তা কক্সবাজার প্রবেশ করলে তিনি জেলা ছাড়তে নারাজ। একই এলাকায় দীর্ঘদিন চাকুরির সুবাদে নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে পুলিশ কর্মকর্তারা। তাই কক্সবাজারের মানুষ কিছুক্ষেত্রে কাঙ্খিত পুলিশি সেবা বঞ্চিত হচ্ছেন।

এবিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ওসি দিদারুল ফেরদৌস সুনামের সাথে কক্সবাজারে বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্বপালন করছেন। সেই সুবাদে কুতুবদিয়া থেকে মহেশখালী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এক জেলার একাধিক থানায় টানা দায়িত্বপালন করতে পারবে না এমন কোন সুনির্দিষ্ট নিয়ম নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন