• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রাখাইনে ফের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ পরিকল্পনা, পালাচ্ছে মানুষ

নিজস্ব প্রতিদেক / ৬৪৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

সংখ্যালঘু মুসলিম সম্পদায়ের উপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো গণহত্যার ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে স্থানীয় বিদ্রোহীদের বিরুদ্ধে আবারও ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরুর পরিকল্পনা করছে সেনাবাহিনী।

স্থানীয় এক কর্মকর্তা ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ ব্যাপারে গ্রাম প্রধানদের সতর্ক করে দেওয়ার পর হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে।

স্থানীয় এক সংসদ সদস্য ও দাতব্য সংস্থার বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির সরকারের এক মুখপাত্র বলেন, শনিবার রাতে সীমান্তবিষয়ক কর্মকর্তাদের জারিকৃত জনগণকে সরিয়ে নেওয়ার এক আদেশ বাতিল করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারি নির্দেশনা জারি করা হয়েছিল স্বীকার করে রাজ্যের সীমান্তবিষয়ক দপ্তর বলেছে, এতে অল্প কিছু গ্রাম প্রভাবিত হবে।

বুধবার স্থানীয় গ্রাম্যপ্রধানদের সতর্ক করে একটি চিঠি দেওয়া হয়; এই চিঠি দেখতে পেয়েছে রয়টার্স। রাজ্য সরকারের মন্ত্রী কর্নেল মিন থান চিঠির সত্যতা নিশ্চিত করেন।

রাখাইনের রাথেডং শহরের প্রশাসক অং মিন্ট থেইন স্বাক্ষরিত চিঠিতে গ্রাম প্রধানদের কিয়াওকটান শহর ও আশপাশের গ্রামে সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটিতে অভিযান চালানোর পরিকল্পনার ব্যাপারে তিনি অবগত হয়েছেন বলে জানান।

তবে কোন জায়গা থেকে এই অভিযান পরিচালনার নির্দেশনা এসেছে সে ব্যাপারে চিঠিতে কিছু উল্লেখ করেননি প্রশাসক অং মিন্ট। তবে রাখাইনের সীমান্ত কল্যাণ এবং নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মিন থ্যান বলেন, এটি তার নেতৃত্বাধীন সীমান্ত কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা। দেশটির সেনাবাহিনী যে তিনটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এটি তার একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন