নিজস্ব প্রতিবদেক:
ইউএসটিসিতে করোনা ওয়ার্ডে ডাক্তার-রোগী ও নার্সদের মৌসুমী ফল ও সুরক্ষা সামগ্রী উপহার দিলো ইংরেজি বিভাগের ছাত্র মোঃ শেখ রাসেল। ৫০জন রোগী,১৮ জন ডাক্তার ও ১০ জন স্টাফ -নার্সদের জন্য এই ফ্রুট বাস্কেট উপহার দেন।এইসব তাজা ফল হাসপাতালের রোগী ও ডাক্তারদের জন্য উপহার স্বরূপ প্রদান করা হয়।
২৪ জুন(বুধবার) ইউএসটিসির (আইডিএ) এর প্রেসিডেন্ট ডাঃ মোস্তফা আশিক এইসব তাজা ফল সানন্দে গ্রহণ করেন।

এসময় তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, এই সব উপহার আমাদের ডাক্তারদের আরো উৎসাহিত করবে, করোনা রোগীদের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন সি যুক্ত ফল পেয়ে আমরা খুবই আনন্দিত।এই ব্যতিক্রমী কিন্তু সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ফলগুলো পেয়ে করোনা রোগীরা উপকৃত হবেন।
ইউএসটিসি’র ইংরেজি বিভাগ এর ছাত্র মোঃ শেখ রাসেল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশবাসীর সেবায় নিয়োজিত ইউএসটিসি’র সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসক ভাই-বোনদের প্রতি ভালবাসা রেখে আর তাদের এই কাজে আরও উৎসাহিত করার জন্যই এই উপহার, আর রোগীদের জন্য ভিটামিন সি জাতীয় ফল ও মৌসুমি ফল উপহার দিয়েছি।
করোণা কালের শুরু থেকেই এই যোদ্ধাদের পাশে আছি, ইনশাআল্লাহ আগামীতে প্রথম সারির করোণা যোদ্ধা ডাক্তার ও পুলিশদের জন্য কিছু করার ইচ্ছা আছে।