• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ভার্চুয়াল কোর্টে ৩০ দিনে ৪৫ হাজার আসামির জামিন

নিজস্ব প্রতিদেক / ৬৩৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনাকালে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে দেশের বিচারিক আদালতগুলোতে গত ৩০ কার্যদিবসে ৮৪ হাজার ৬৫৭টি আবেদনের শুনানি নিয়ে ৪৪ হাজার ৮০২ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সারাদেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১১ হাজার ৫৪১টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৫ হাজার ৬০০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।

এছাড়া, গত ১১ মে থেকে ২৫ জুন পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে সারাদেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৮৪ হাজার ৬৫৭টি জামিন আবেদন নিষ্পত্তি করে ৪৪ হাজার ৮০২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।

আর গত ২৫ জুন পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে সর্বমোট ৫৭১ জন শিশু জামিন পায় বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই নির্দেশ অনুসারে জামিন আবেদন ও এ সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে নিম্ন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন