• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিদেক / ৫২৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি গণভবন সংলগ্ন সরকারি কোয়ার্টারে হোম কোয়ারেন্টিনে আছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার (২৬ জুন) বিকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে অবস্থানকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েকদিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনও সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।’

বিপ্লব বড়ুয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন বলে জানান তথ্যমন্ত্রী।

এ বিষয়ে ড. হাছান মাহমুদ জানান, ‘বিষয়টি তিনি বিকালে গণমাধ্যমকে জানিয়েছেন। এ বিষয়ে আলাদা করে বলার কিছু নেই।

জানা গেছে, বিপ্লব বড়ুয়ার গাড়িচালক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আশায় বিপ্লব বড়ুয়ার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষা করানো হলে পজিটিভ রিপোর্ট আসে।

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন